মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে খানসামা মডেল প্রেসক্লাব।
সোমবার সকালে মডেল প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের সদস্যরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণ করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত এ বিজয় আমাদের গৌরব ও অহংকার। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন