সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসন, সুনামগঞ্জ সদর কর্তৃক সোমবার (১৫ডিসেম্ভর২০২৫) সুনামগঞ্জ সদর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আদিত্য পাল।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া সরকারি অনুমোদনহীন কৃষি জমি বসত বাড়ি সহ পরিবেশ ধ্বংসকারী ইট ভাটা গুলোর বিরুদ্ধে।
ভ্রাম্যমাণ আদালতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর কতিপয় ধারা লঙ্ঘন করায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মেসার্স এ. আর.বি ব্রিকস,বুড়িস্থল, সদর, সুনামগঞ্জ নামীয় ইটভাটাকে (এক লক্ষ) টাকা জরিমানা সহ তাৎক্ষণিক আদায় করা হয় এবং অভিযানে অংশ নেয়া সুনামগঞ্জ ফায়ার সার্ভিস কতৃক ইটভাটার আগুন নিভিয়ে দিয়ে ও এক্সকেভেটর দ্বারা কাঁচা ইট ধ্বংস করে ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে।
মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক সাইফুল ইসলাম।
মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহায়তা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সুনামগঞ্জ জেলা ও সুনামগঞ্জ সদর থানা পুলিশের সদস্যবৃন্দ।
পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন,পরিবেশ রক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন