মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোকদারপাড়া ঈদগাহ মাঠে সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ ০১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ।
দোয়া মাহফিলের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজদিখান উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা মনির হোসেনের নেতৃত্বে জামায়াতে ইসলামীর প্রায় শতাধিক নেতা, কর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল ও মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম সিদ্দিক মোল্লা, কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি নাছিম খান, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য অহিদুল বেপারী মঞ্জু, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন, সদস্য সচিব শাহাদাৎ শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম, সদস্য সচিব শেখ মো. রাসেল, উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য শেখ মোহাম্মদ শিফাতুল ইসলাম জনি, বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব সরকার, যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্য সিফফাতুল ইসলাম জনি, যুবদল নেতা আমান মোল্লাসহ বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধানের শীষের প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন