দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

বেরোবিতে বাংলাদেশে ছররা গুলি নিষিদ্ধ কেন প্রয়োজন’শীর্ষক বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

‎রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে ছররা গুলি নিষিদ্ধ কেন প্রয়োজন’শীর্ষক বিষয়ক  সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

‎

‎শনিবার বিকেল ৩টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ভার্চুয়াল রুমে অনুষ্ঠিত হয়।

 সেমিনারটির আয়োজন করে সপ্রান (সকল প্রাণের নিরাপত্তা) ও বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কার্যালয় (OHCHR)।

‎

‎ছররা গুলির নির্মম শিকার ও ভুক্তভোগী তৌহিদুল হক সিয়াম  তার অভিজ্ঞতার বর্ণনায় বলেন, “ মাঝেমধ্যে মনে হয়—এই যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার চেয়ে সেদিন যদি আমাকে একেবারে গুলি করে মেরেই ফেলা হতো, তাহলে হয়তো ভালো হতো”। 

‎

 উপস্থিত ছিলেন জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ত্বহা হুসাইন সার্বিক বিষয়ে  বলেন যে, আমার বিভাগে হিউম্যান রাইটস কোর্সটি মাস্টার্স পর্যায়ে পড়ানো হয়। সপ্রাণ-এর এই গবেষণাটি বিভাগের তাত্ত্বিক আলোচনার পাশাপাশি একটি প্রায়োগিক বিষয় হিসেবে বিবেচিত হবে।

‎সেমিনারে প্রধান অতিথি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মো. শওকত আলী আবু সাইদকে স্মরণ করে গণ অভ্যুত্থানের স্মৃতিচারণ করেন।

‎

‎সমাপনি বক্তব্যে সপ্রানের রিসার্চ ডিরেক্টর মোঃ জারিফ রহমান রাষ্ট্রের আইনগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। তিনি  ছররা গুলি নিষিদ্ধের পাশাপাশি অস্ত্র ক্রয়ের  ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবী দানান। 

‎

‎সেমিনারের মূল লক্ষ্য ছিল ২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক ছররা গুলির(Pellet Guns) নির্বিচার ব্যবহারের ভয়াবহতা তুলে ধরা এবং বাংলাদেশে ভিড় বা আন্দোলন নিয়ন্ত্রণে মারণাস্ত্র হিসেবে ছররা গুলির ব্যবহার নিষিদ্ধ করা।

‎

‎এছাড়াও  উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের বোন সুমি খাতুন, ছররা গুলির ভুক্তভোগী তৌহিদুল হক সিয়াম, আর্মি মেডিকেল কলেজ রংপুরের অধ্যাপক ডা. মো. আব্দুস সামাদ, এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সিফাত রুমানা ,জেন্ডার এন্ড ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের  সহকারী অধ্যাপক ত্বহা হোসাইন,  জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের (OHCHR) হিউম্যান রাইটস অফিসার জাহিদ হোসেন । 

‎

‎উল্লেখ্য  মানবাধিকার দিবসকে কেন্দ্র করে এ সেমিনার আয়োজিত হয়।

‎

‎

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বেরোবিতে বাংলাদেশে ছররা গুলি নিষিদ্ধ কেন প্রয়োজন’শীর্ষক বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ