জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনের জন্য তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। এই আসনে দলটির জেলা শাখার আহ্বায়ক ও শিক্ষাবিদ শামসুল মুক্তাদিরকে মনোনয়ন দেওয়া হয়েছে। এনসিপি’র সদস্য সচিব আক্তার হোসেন ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে এক প্রেস ব্রিফিংয়ে দেশজুড়ে মোট ১২৫টি আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করেন, যেখানে দিনাজপুর সদর-৩ আসনের জন্য শামসুল মুক্তাদিরের নাম ঘোষণা করা হয়।
শামসুল মুক্তাদির শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত। তিনি ইউনেস্কোর শিক্ষা গবেষক ও প্রশিক্ষক হিসেবে জাগ্রত নাগরিক ফাউন্ডেশন এবং গ্লোবাল কো-প্রসপারিটি ফাউন্ডেশনে কাজ করার অভিজ্ঞতা রাখেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এরপর কানাডার কার্লটন বিশ্ববিদ্যালয়ে নন প্রফিট ম্যানেজমেন্টের ওপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।
মুক্তাদির মর্যাদাপূর্ণ ইউনেস্কো কেইজো ওবুচি ফেলোশিপ অর্জন করেছেন। এছাড়াও তিনি পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে এবং ইতালির ভেনিস বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং স্কলার হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে তিনি দক্ষিণ কোরিয়া দূতাবাস, কানাডিয়ান হাইকমিশনার এবং চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
শামসুল মুক্তাদির দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম তাহের উদ্দিন আহম্মেদ-এর কনিষ্ঠ পুত্র।
এনসিপি-এর এই মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে দিনাজপুর সদর-৩ আসনে নির্বাচনী কার্যক্রম আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে। শামসুল মুক্তাদিরের পেশাগত ও শিক্ষাগত পটভূমি নির্বাচনে তাকে কীভাবে সাহায্য করে, তা দেখার অপেক্ষায় রয়েছে স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন