দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

সিরাজদিখানে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে যুবকের উপর হামলার অভিযোগ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মোঃ মোস্তফা দেওয়ান (৫২) নামে এক ব্যক্তির উপর অতর্কিত হামলা করা হয়েছে মর্মে অভিযোগ উঠেছে প্রতিবেশী সোহেল, সুমন, সোহাগসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মোস্তফা দেওয়ানকে বিভিন্নভাবে ভয়ভীতি, হুমকি ও ক্ষতিসাধনের চেষ্টা চালিয়ে আসছিল সোহেল, সুমন, সোহাগসহ তাদের সহযোগীরা। গত ৮ ডিসেম্বর সকাল অনুমান সাড়ে ৯টার দিকে ভুক্তভোগী মোস্তফা দেওয়ান চর নিমতলা গ্রামের নিজ বাড়ি থেকে সিরাজদিখান বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হলে জনৈক শাজাহানের বাড়ির সামনে পৌঁছামাত্র অটোরিকশা থামিয়ে তার পথরোধ করে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। মোস্তফা দেওয়ান তাদের গালিগালাজের প্রতিবাদ করলে সোহাগ লোহার রড দিয়ে তার মাথা, মুখ, হাত-পা লক্ষ্য করে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। এতে তার মুখমণ্ডলে গুরুতর জখম হয় এবং একটি দাঁত ভেঙে যায়।

পরে হামলার শিকার মোস্তফা দেওয়ান মাটিতে লুটিয়ে পড়লে সোহেল, সুমন, সোহাগ তাকে কাঠের ডাসা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। এসময় মোস্তফা দেওয়ান ডাক-চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

ভুক্তভোগী মোস্তফা দেওয়ান হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন।

সিরাজদিখান থানার ওসি আব্দুল হান্নান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সিরাজদিখানে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে যুবকের উপর হামলার অভিযোগ

প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫

featured Image

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মোঃ মোস্তফা দেওয়ান (৫২) নামে এক ব্যক্তির উপর অতর্কিত হামলা করা হয়েছে মর্মে অভিযোগ উঠেছে প্রতিবেশী সোহেল, সুমন, সোহাগসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মোস্তফা দেওয়ানকে বিভিন্নভাবে ভয়ভীতি, হুমকি ও ক্ষতিসাধনের চেষ্টা চালিয়ে আসছিল সোহেল, সুমন, সোহাগসহ তাদের সহযোগীরা। গত ৮ ডিসেম্বর সকাল অনুমান সাড়ে ৯টার দিকে ভুক্তভোগী মোস্তফা দেওয়ান চর নিমতলা গ্রামের নিজ বাড়ি থেকে সিরাজদিখান বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হলে জনৈক শাজাহানের বাড়ির সামনে পৌঁছামাত্র অটোরিকশা থামিয়ে তার পথরোধ করে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। মোস্তফা দেওয়ান তাদের গালিগালাজের প্রতিবাদ করলে সোহাগ লোহার রড দিয়ে তার মাথা, মুখ, হাত-পা লক্ষ্য করে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। এতে তার মুখমণ্ডলে গুরুতর জখম হয় এবং একটি দাঁত ভেঙে যায়।

পরে হামলার শিকার মোস্তফা দেওয়ান মাটিতে লুটিয়ে পড়লে সোহেল, সুমন, সোহাগ তাকে কাঠের ডাসা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। এসময় মোস্তফা দেওয়ান ডাক-চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

ভুক্তভোগী মোস্তফা দেওয়ান হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন।

সিরাজদিখান থানার ওসি আব্দুল হান্নান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ