আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে বিএনপির প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন নির্বাচনী এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বুধবার তিনি দারুশা হাট ও কর্ণহার বাজার এলাকায় লিফলেট বিলি ও ভোটপ্রার্থনা করেন। এসময় স্থানীয় নারী-পুরুষরা ধানের শীষে সমর্থন জানান।
গণের মাঝে মিলন বলেন, বিএনপি ক্ষমতায় এলে পবা–মোহনপুরে ব্যাপক উন্নয়ন করা হবে। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা, কৃষকসহ নারীদের উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি জানান, কৃষকদের জন্য কৃষি কার্ড ও নারীদের নামে ফ্যামিলি কার্ড চালু করা হবে।
এসময় স্থানীয়রা জামায়াতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীনতা বিরোধী দলকে কখনো ভোট দেবেন না। সংক্ষিপ্ত পথসভায় মিলন অভিযোগ করেন, তারেক রহমানকে মাইনাস করার ষড়যন্ত্র চলছে, তবে তা সফল হবে না। তিনি আরও জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
গণসংযোগ শেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন