দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

জুলাইয়ের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে আপসহীন থাকবে জামায়াত

বোয়ালমারীতে জ্বালানি সংকট নিরসনে উদ্যোগ: নিয়মিত সরবরাহের আশ্বাস দিলেন ডা. ইলিয়াস মোল্লা

প্রফেসর নায়লা ইসলাম সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস

তারেক রহমানের আগমন ঘিরে উলাশির জিয়ার খাল পরিদর্শনে জেলা প্রশাসক, খাল খননে নতুন গতি

আগামী পৌরসভা নির্বাচনে লালমনিরহাটে ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনায় শফিকুল ইসলাম

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সঙ্গে এমপি আনোয়ারুল ইসলামের মতবিনিময়

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাহিদ ইসলামের

নলছিটিতে যুব দলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত

 ঝালকাঠির নলছিটিতে বিএনপির চেয়ারপার্সন  বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদের সামনে থেকে যুবদলের একটি মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি নলছিটি মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মোনাজাতে মিলিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। বক্তব্য দিতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। বেগম খালেদা জিয়ার প্রতি তার গভীর শ্রদ্ধা জানিয়ে ইলেন ভুট্টো বলেন, “দেশনেত্রী শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি আমাদের অনুপ্রেরণার বাতিঘর। আজ তিনি অসুস্থ, এই অবস্থায় তাকে নিয়ে কথা বলতে গিয়েও চোখের পানি ধরে রাখতে পারছি না। তার দ্রুত আরোগ্য লাভের জন্য সকলের কাছে দোয়া চাই।

এসময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জি.এম. আবদুস সবুর কামরুল, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃশহিদুল ইসলাম,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ শফিকুল ইসলাম লাভলু, যুগ্ম-আহবায়ক জিয়াউল কবির মিঠু, নলছিটি পৌর যুবদল আহবায়ক মোঃ রুস্তুম শরীফ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ সাইদুল ইসলাম রনি প্রমুখ।

উপজেলা যুবদলের সদস্য সচিব পলাশ সজ্জনের বহিষ্কার আদেশ প্রত্যাহারের পর যুবদলের নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা ও চাঙ্গা মনোভাব লক্ষ্য করা গেছে। মিছিলে তার উপস্থিতিতে তৃণমূলের কর্মীরাও আনন্দ প্রকাশ করেছেন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রেজওয়ানুল হক,  যুবদল নেতা রাজিব মোল্লা, ছাত্রদল নেতা শাহাদাত ও রিমন মোল্লা প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন শাহীন। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব পলাশ সজ্জন। 

আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ভূমিকা তুলে ধরে তার দ্রুত আরোগ্য কামনা করেন। পরে তার সুস্থতা কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি আয়োজন করে নলছিটি উপজেলা ও পৌর যুবদল। এতে উপজেলার ১০টি ইউনিয়নের সর্বস্তরের যুবদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

নলছিটিতে যুব দলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ