ভেড়ামারা উপজেলা প্রশাসন, জাতীয় মহিলা সংস্থা এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসমান আলীর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফারুক আহমেদ, আইসিটি কর্মকর্তা মর্জিনা খাতুন, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মনোজ কুমার ইন্দ্র, এবং উপজেলা বন কর্মকর্তা ও কবি মোহাম্মদ জাহিদুল ইসলাম।
নারীর ক্ষমতায়ন, নেতৃত্ব ও সমাজ উন্নয়নে অনন্য অবদান রাখায় পাঁচজন নারীকে প্রদান করা হয় “অদম্য” সম্মাননা পুরস্কার। পুরস্কারপ্রাপ্তরা হলেন—
মোছাঃ আমেনা খাতুন – সমাজ উন্নয়নে অদম্য নারী
ববিতা খাতুন – শিক্ষা ও চাকরি ক্ষেত্রে অদম্য নারী
মোছাঃ আনোয়ারা খাতুন – সফল জননী মিমি খাতুন – অর্থনৈতিকভাবে স্বাবলম্বী অদম্য নারী শান্তা খাতুন – বিভীষিকাময় দুঃশাসন মোকাবিলায় অদম্য নারী
বক্তারা বলেন, বেগম রোকেয়ার আদর্শ আজও নারীর অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক বৈষম্য দূরীকরণে প্রাসঙ্গিক। নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে সরকারি-বেসরকারি সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন