বেগম রোকেয়া দিবস ও অদম্য নারী পুরস্কার প্রদান-২০২৫ উপলক্ষে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার রিফাত নূর মৌসুমীর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অদম্য নারী পুরস্কার-২০২৫ প্রদান করা হয় তিন অনন্য নারীর হাতে। সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় মোসাঃ স্বপ্না বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন কাটিয়ে নতুন করে জীবন গড়ায় তাহমিনা বেগম এবং সফল জননী ক্যাটাগরিতে রওশন আরা বেগম-কে ‘অদম্য নারী সম্মাননা স্মারক’ প্রদান করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কমিটির এস এম মাছুদুল হাসান ও উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা আক্তার (সোনিয়া)।
প্রধান অতিথির বক্তব্য
উপজেলা নির্বাহী অফিসার রিফাত নূর মৌসুমী তাঁর বক্তব্যে বলেন,
“বেগম রোকেয়া কেবল একজন নারী লেখক নন, তিনি ছিলেন নারী জাগরণের অগ্রদূত। তাঁর সংগ্রাম আমাদের আজকের সচেতনতার ভিত্তি তৈরি করেছে। একজন নারী যখন সমাজে অবদান রাখতে পারেন, তখন তা শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়; তা পুরো জাতির অগ্রগতিতে ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন,
“অদম্য নারী পুরস্কার পাওয়া এই নারীরা প্রমাণ করেছেন—সাহস, অধ্যবসায় ও আত্মবিশ্বাস থাকলে যেকোনো বাধা অতিক্রম করে নারীরা নতুন জীবন গড়তে পারেন। রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে নারীর অধিকারের প্রতি সম্মান নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার নারীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নানান কর্মসূচি বাস্তবায়ন করছে। আগামী প্রজন্ম যেন নারী ও পুরুষের সমান অধিকার ও সম্মানের সমাজ পায়—এটাই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, আলফাডাঙ্গা, ফরিদপুর।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন