দৈনিক উত্তরের নিউজ
আপডেট : সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

কেসিসির উন্নয়ন তৎপরতা জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে উপকমিটি গঠন

খুলনা সিটি কর্পোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় মহানগরীর ঝুঁকিপূর্ণ ভবনসমূহ অপসারণে একটি উপকমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রাক-প্রস্তুতি জোরদার এবং ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী আজ বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রশাসক মো: মোখতার আহমেদ।

এর আগে বিকেল সাড়ে ৩টায় কেসিসির কার্যক্রম পরিচালনা কমিটির ১০ম সভা নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের এডিপি আওতায় বিশেষ বরাদ্দ খাতে ৯২টি স্কীমের মাধ্যমে মোট ২ কোটি ৭৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি প্রতিষ্ঠানভিত্তিক ৫ সদস্যের পিআইসি (প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি) গঠনের সিদ্ধান্ত হয়।

সবচেয়ে আলোচিত সিদ্ধান্তগুলোর মধ্যে ছিল হাইকোর্টের রিট পিটিশন-৯৪১৭/১৮ এবং সুপ্রিম কোর্টের লিভ টু অ্যাপিল ৩৫৯৬/২৩ এর আদেশ অনুযায়ী কেসিসির ১০২ জন মাস্টাররোল কর্মচারীর চাকরি আত্মীকরণ/স্থায়ীকরণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগে পত্র প্রেরণের অনুমোদন।

সভায় সভাপতিত্ব করেন প্রশাসক মো: মোখতার আহমেদ। সভাটি পরিচালনা করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান। এতে কেএমপি, খুলনা ওয়াসা, কেডিএ, জেলা প্রশাসন, বিটিসিএল, গণপূর্ত, এলজিইডি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, স্বাস্থ্য বিভাগ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস, বন বিভাগ, বিআইডব্লিউটিএসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সমগ্র দিনে কেসিসির দুই গুরুত্বপূর্ণ সভায়

• উন্নয়ন প্রকল্প অনুমোদন

• মাস্টাররোল কর্মচারীদের বিষয়ে সিদ্ধান্ত

• দুর্যোগ ব্যবস্থাপনায় উপকমিটি গঠন

উন্নয়ন, প্রশাসনিক সিদ্ধান্ত ও দুর্যোগ প্রস্তুতির সমন্বয়ে দিনটি ছিল কেসিসির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

কেসিসির উন্নয়ন তৎপরতা জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে উপকমিটি গঠন

প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ