দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রিফাত নূর মৌসুমীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত নূর মৌসুমী–এর সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৭ ডিসেম্বর ২০২৫, রবিবার বিকালে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউএনও মহোদয়া রিফাত নূর মৌসুমী আলফাডাঙ্গার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম, সেবা প্রদান ও নাগরিক সমস্যাগুলো নিয়ে সাংবাদিকদের মতামত শোনেন। তিনি বলেন,

“জনসেবা ও স্বচ্ছ প্রশাসন বাস্তবায়নে সাংবাদিকরা সবসময় আমাদের সহযোগী। উন্নয়নের প্রতিটি ধাপে আপনাদের তথ্য, পরামর্শ ও সহযোগিতা কামনা করি।”

মতবিনিময় সভায় আলফাডাঙ্গা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। তারা নতুন ইউএনওকে আলফাডাঙ্গায় স্বাগত জানান এবং সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

শেষে ইউএনও রিফাত নূর মৌসুমী আলফাডাঙ্গার উন্নয়নে সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রিফাত নূর মৌসুমীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫

featured Image

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত নূর মৌসুমী–এর সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৭ ডিসেম্বর ২০২৫, রবিবার বিকালে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউএনও মহোদয়া রিফাত নূর মৌসুমী আলফাডাঙ্গার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম, সেবা প্রদান ও নাগরিক সমস্যাগুলো নিয়ে সাংবাদিকদের মতামত শোনেন। তিনি বলেন,

“জনসেবা ও স্বচ্ছ প্রশাসন বাস্তবায়নে সাংবাদিকরা সবসময় আমাদের সহযোগী। উন্নয়নের প্রতিটি ধাপে আপনাদের তথ্য, পরামর্শ ও সহযোগিতা কামনা করি।”

মতবিনিময় সভায় আলফাডাঙ্গা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। তারা নতুন ইউএনওকে আলফাডাঙ্গায় স্বাগত জানান এবং সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

শেষে ইউএনও রিফাত নূর মৌসুমী আলফাডাঙ্গার উন্নয়নে সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ