দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

আমি পঞ্চগড় জেলাকে দূর্নীতি মুক্ত ঘোষণা করতে চাই

“আমি পঞ্চগড় জেলাকে দূর্নীতি মুক্ত ঘোষণা করতে চাই। নিজে দূর্নীতি করিনা আর কাউকে করতেও দেবোনা” বলে মন্তব্য করেছেন পঞ্চগড়ের নবাগত জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামান।

পঞ্চগড়ের বোদায় রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা গণ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

পঞ্চগড়ের নবাগত জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান আরও বলেন, আমি এই জেলায় একটি লাগেজ নিয়ে এসেছি, জেলা প্রশাসক হিসেবে চলে যাওয়া’র সময় ওই একটি লাগেজ আর মানুষের ভালোবাসা নিয়ে যেতে চাই। এই জেলার সংশ্লিষ্ট কোন কর্মকর্তা কর্মচারী দূর্নীতিবাজ হলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। মনে রাখবেন আমার চাকুরি জীবনে কখনও তদবির করিনাই সরকার যেখানে মনে করেছে সেখানে কাজ করেছি। এই মুহুর্তে আমার লক্ষ্য আসন্ন নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করা। নির্বাচন সময়ে কাউকে চেনার দরকার নেই। আমার কাছে কোন দল, মার্কা, কিংবা গোষ্ঠী আলাদা কোন সুবিধা নেয়ার চেষ্টা করবেন না। সবাইকে সমান গুরুত্ব দিয়ে জেলা প্রশাসন আগামী জাতীয় নির্বাচন তদারকি করবে। তিনি আরও বলেন, কেমন জেলা প্রশাসক চান? শিরোনামে পঞ্চগড়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামতের ভিত্তিতে একটি পুস্তিকা প্রকাশ করবে জেলা প্রশাসক। এবং সেই পুস্তিকা অনুযায়ী আপনাদের জেলা প্রশাসক হিসেবে সরকারি নিয়ম মেনে আপনাদের মতামতের ভিত্তিতে পঞ্চগড় জেলায় মাদক, জুয়া, বাল্যবিবাহ, শিক্ষা ক্ষেত্রে যাবতীয় অসংগতি সহ প্রতিটি দপ্তরের নাগরিক সেবার মান শতভাগ নিশ্চিতে কাজ করবো কথা দিচ্ছি।

এর আগে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল ইসলামের সভাপতিত্বে গণশুনানিতে গণমাধ্যম কর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, কৃষক সমিতির প্রতিনিধি, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি সহ উন্মুক্ত ভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শিক্ষা,স্বাস্থ্য, মাদক,জুয়া,বাল্যবিবাহ, বয়স্কভাতা, বিধবা ভাতা, ভিজিডি কার্ড বিতরণে অনিয়ম, ও রাস্তাঘাট সংস্কারের বিষয়ে মতামত তুলে ধরেন।

গণশুনানি অনুষ্ঠানে এসময় উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি), কৃষি,স্বাস্থ্য, প্রাণীসম্পদ,সমবায়,প্রকৌশলী, খাদ্য,শিক্ষা,পরিসংখ্যান,সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও অফিসার ইনচার্জ বোদা থানা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

আমি পঞ্চগড় জেলাকে দূর্নীতি মুক্ত ঘোষণা করতে চাই

প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ