দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

ভূরুঙ্গামারীতে নবাগত ইউএনও'র মতবিনিময় সভা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।

সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহাদৎ হোসেন শিক্ষা ক্ষেত্রে এবং খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, ভূরুঙ্গামারীকে একটি সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন হিসেবে গড়ে তুলতে আমি সবার সহযোগিতা চাই। 

তিনি আরও উল্লেখ করেন, জনগণের সেবা নিশ্চিত করাই হবে তাঁর প্রথম অগ্রাধিকার। এ জন্য উপজেলা প্রশাসন ও স্থানীয় সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

মতবিনিময় সভায়, বক্তারা উপজেলার সমস্যা ও সম্ভাবনা গুলো তুলে ধরেন। এবং প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া মাদক প্রতিরোধ ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসনের পাশে থাকার আশ্বাস দেন।

এর আগে উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারীর পক্ষ থেকে নবাগত ইউএনও কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ভূরুঙ্গামারীতে নবাগত ইউএনও'র মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫

featured Image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।

সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহাদৎ হোসেন শিক্ষা ক্ষেত্রে এবং খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, ভূরুঙ্গামারীকে একটি সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন হিসেবে গড়ে তুলতে আমি সবার সহযোগিতা চাই। 

তিনি আরও উল্লেখ করেন, জনগণের সেবা নিশ্চিত করাই হবে তাঁর প্রথম অগ্রাধিকার। এ জন্য উপজেলা প্রশাসন ও স্থানীয় সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

মতবিনিময় সভায়, বক্তারা উপজেলার সমস্যা ও সম্ভাবনা গুলো তুলে ধরেন। এবং প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া মাদক প্রতিরোধ ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসনের পাশে থাকার আশ্বাস দেন।

এর আগে উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারীর পক্ষ থেকে নবাগত ইউএনও কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ