দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

নারীরা সবচেয়ে বেশি নিরাপদে থাকব, দুর্নীতমুক্ত বাংলাদেশ গড়ব- অধ্যাপক আবু তালেব মন্ডল

পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের জামায়াতের দাড়িপাল্লার মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল বলেছেন-

আমরা যদি ক্ষমতায় যাই নারীরা সবচেয়ে বেশি নিরাপদে থাকবে। দুর্নীতমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে। আমরা জনগণের সেবক হবো। আমরা ছাত্রদল,যুবদল সহ সকল যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। 

এদেশে চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়া হবে না। তবে বর্তমান সন্ত্রাসীর রাস্তায় নেমে এসেছে। 

‎শনিবার ৬ ডিসেম্বর বিকেলে দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আটঘরিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত" বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎তিনি বলেন, আপনারা আসুন সকল ভেদাভেদ ভুলে গিয়ে সন্ত্রাসী কার্যক্রম বাদ দিয়ে ভালো রাস্তা ধরুন। জনগণের চিন্তাভাবনা বুঝবার চেষ্টা করুন। নির্বাচনের প্রার্থীদের বহরে হামলা করা বন্ধ করুন। নারীদের কোরআনের পোগ্রামে হামলা বন্ধ করুন।

‎সব বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবির শিবির অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছে। দেশের মানুষ মনে করে এবার নিরবে ব্যালট বিপ্লবের মাধ্যমে দাঁড়িপাল্লা ক্ষমতায় যাবে।

তিনি আরও বলেন, আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নতুন নতুন মিল কলকারখানা গড়ে তুলব। সবাইকে কর্মে পরিনত করব। বিশ্বের দরবারে ৫ বছরের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

‎তিনি আরও বলেন, বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব নাকি ধানের শেষের বাহিরে দাঁড়িপাল্লায় ভোট দিলে জিহবা কেটে নিবেন, ইমাম-মুয়াজ্জিনকে চাকুরচ্যুত করবেন।  

উক্ত বিশাল নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, পাবনা-১ সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিষ্টার নাজিবুর রহমান মোমেন, পাবনান-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সি ইকবাল হুসাইন। 

আটঘরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা নকিবুল্লা'র সভাপতিত্বে ও জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি মাওলানা মোঃ আমিরুল ইসলাম এর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে নায়েবে আমীর মাওলানা নাসির উদ্দীন, সেক্রেটারি আব্দুল আলিম মাসুদ, 

লক্ষীপুর ইউনিয়ন জামায়াতের আমীর মিজানুর রহমান, দেবোত্তর ইউনিয়ন জামায়াতের আমীর মাও, আব্দুল সালাম, পৌর জামায়াতের আমীর মামুনুর রহমান লিটন, চাঁদভা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাফেজ অলিউল্লাহ, মাজপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাও. আব্দুল মুকিম,

জেলা কর্মপরিষদের সদস্য গোলাম রাব্বানী জোবায়ের,উপজেলা কর্মপরিষদের সদস্য মাও, শাহাদাৎ হোসাইন, ছাত্র নেতা সাইদুল ইসলাম,  প্রমুখ। উক্ত নির্বাচনী জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

নারীরা সবচেয়ে বেশি নিরাপদে থাকব, দুর্নীতমুক্ত বাংলাদেশ গড়ব- অধ্যাপক আবু তালেব মন্ডল

প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ