দৈনিক উত্তরের নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

আলফাডাঙ্গায় নতুন উপজেলা নির্বাহী অফিসার রিফাত নূর মৌসুমীকে প্রেসক্লাব আলফাডাঙ্গার শুভেচ্ছা

ফরিদপুরের আলফাডাঙ্গায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন জনাবা রিফাত নূর মৌসুমী। তাঁর দায়িত্ব গ্রহণ উপলক্ষে প্রেসক্লাব আলফাডাঙ্গার পক্ষ থেকে এক সৌজন্য শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে ইউএনও কার্যালয়ে ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানান প্রেসক্লাব আলফাডাঙ্গার সভাপতি শাহিনুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক বুখারী মল্লিক, দপ্তর সম্পাদক জাফর আলী এবং সদস্য আশা চৌধুরী, ও সদস্য রানা।

শুভেচ্ছা বিনিময়কালে প্রেসক্লাব নেতৃবৃন্দ নতুন ইউএনও’র দায়িত্বশীল কার্যপরিচালনা, উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা বৃদ্ধি এবং নাগরিক সেবা আরও সহজীকরণে আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে আলফাডাঙ্গার সামগ্রিক উন্নয়ন ও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিয়ে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

নবাগত ইউএনও রিফাত নূর মৌসুমী প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্যতার জন্য ধন্যবাদ জানিয়ে আলফাডাঙ্গার উন্নয়ন ও জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকারে রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আলফাডাঙ্গায় নতুন উপজেলা নির্বাহী অফিসার রিফাত নূর মৌসুমীকে প্রেসক্লাব আলফাডাঙ্গার শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫

featured Image

ফরিদপুরের আলফাডাঙ্গায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন জনাবা রিফাত নূর মৌসুমী। তাঁর দায়িত্ব গ্রহণ উপলক্ষে প্রেসক্লাব আলফাডাঙ্গার পক্ষ থেকে এক সৌজন্য শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে ইউএনও কার্যালয়ে ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানান প্রেসক্লাব আলফাডাঙ্গার সভাপতি শাহিনুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক বুখারী মল্লিক, দপ্তর সম্পাদক জাফর আলী এবং সদস্য আশা চৌধুরী, ও সদস্য রানা।

শুভেচ্ছা বিনিময়কালে প্রেসক্লাব নেতৃবৃন্দ নতুন ইউএনও’র দায়িত্বশীল কার্যপরিচালনা, উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা বৃদ্ধি এবং নাগরিক সেবা আরও সহজীকরণে আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে আলফাডাঙ্গার সামগ্রিক উন্নয়ন ও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিয়ে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

নবাগত ইউএনও রিফাত নূর মৌসুমী প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্যতার জন্য ধন্যবাদ জানিয়ে আলফাডাঙ্গার উন্নয়ন ও জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকারে রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ