দৈনিক উত্তরের নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

জুলাইয়ের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে আপসহীন থাকবে জামায়াত

বোয়ালমারীতে জ্বালানি সংকট নিরসনে উদ্যোগ: নিয়মিত সরবরাহের আশ্বাস দিলেন ডা. ইলিয়াস মোল্লা

প্রফেসর নায়লা ইসলাম সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস

তারেক রহমানের আগমন ঘিরে উলাশির জিয়ার খাল পরিদর্শনে জেলা প্রশাসক, খাল খননে নতুন গতি

আগামী পৌরসভা নির্বাচনে লালমনিরহাটে ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনায় শফিকুল ইসলাম

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সঙ্গে এমপি আনোয়ারুল ইসলামের মতবিনিময়

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাহিদ ইসলামের

আ. লীগের সাবেক এমপির ঘনিষ্ট কৃষ্ণ নন্দী হলেন জামায়াতের প্রার্থী

ছবি সংগ্রহীত

হিন্দু অধ্যুষিত খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) জামায়াতের প্রার্থী হিসেবে কৃষ্ণ নন্দী নামের এক ব্যবসায়ীর নাম ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় জামায়াতের খুলনা কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভা থেকে ওই আসনের জন্য কৃষ্ণ নন্দীর নাম ঘোষণা করা হয়। 

কৃষ্ণ নন্দীর মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জামায়াতের একাধিক নেতাকর্মী ও কৃষ্ণ নন্দী নিজেই। এর আগে গত সপ্তাহে তাকে ওই আসনে প্রার্থী করা হতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছিলো। কৃষ্ণ নন্দী জামায়াতের ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার সভাপতি। 

খোঁজ নিয়ে জানা গেছে, কৃষ্ণ নন্দী একজন ব্যবসায়ী। ডুমুরিয়া উপজেলার চুকনগর বাণিজ্যিক এলাকায় তার বাড়ি। সেখানে তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এর আগে তিনি আওয়ামী লীগের সাবেক এমপি নারায়ন চন্দ্র চন্দের ঘনিষ্ট হিসেবে পরিচিত ছিলেন।

গণঅভ্যুত্থান পরবর্তী তিনি জামায়াতের সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের (ডুমুরিয়া-ফুলতলা) প্রার্থী মিয়া গোলাম পরওয়ারের সাথে সখ্যতা গড়ে তোলেন। জামায়াতের বিভিন্ন সভা-সমাবেশে মঞ্চে বক্তব্য ও দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে দেখা গেছে কৃষ্ণ নন্দীকে।

নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে জানতে চাইলে কৃষ্ণ নন্দী গণমাধ্যমকে জানান, ‘অবশেষে প্রথম হিন্দু প্রার্থী হিসেবে জামায়াত আমাকে মনোনয়ন দিয়েছে। আজ সন্ধ্যায় প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা করা হয়।’

নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী কৃষ্ণ নন্দী। মাঠে নির্বাচনী প্রচারণায় কাজ শুরু করবেন আগামীকাল থেকেই

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

আ. লীগের সাবেক এমপির ঘনিষ্ট কৃষ্ণ নন্দী হলেন জামায়াতের প্রার্থী

প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫

featured Image

হিন্দু অধ্যুষিত খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) জামায়াতের প্রার্থী হিসেবে কৃষ্ণ নন্দী নামের এক ব্যবসায়ীর নাম ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় জামায়াতের খুলনা কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভা থেকে ওই আসনের জন্য কৃষ্ণ নন্দীর নাম ঘোষণা করা হয়। 

কৃষ্ণ নন্দীর মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জামায়াতের একাধিক নেতাকর্মী ও কৃষ্ণ নন্দী নিজেই। এর আগে গত সপ্তাহে তাকে ওই আসনে প্রার্থী করা হতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছিলো। কৃষ্ণ নন্দী জামায়াতের ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার সভাপতি। 

খোঁজ নিয়ে জানা গেছে, কৃষ্ণ নন্দী একজন ব্যবসায়ী। ডুমুরিয়া উপজেলার চুকনগর বাণিজ্যিক এলাকায় তার বাড়ি। সেখানে তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এর আগে তিনি আওয়ামী লীগের সাবেক এমপি নারায়ন চন্দ্র চন্দের ঘনিষ্ট হিসেবে পরিচিত ছিলেন।

গণঅভ্যুত্থান পরবর্তী তিনি জামায়াতের সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের (ডুমুরিয়া-ফুলতলা) প্রার্থী মিয়া গোলাম পরওয়ারের সাথে সখ্যতা গড়ে তোলেন। জামায়াতের বিভিন্ন সভা-সমাবেশে মঞ্চে বক্তব্য ও দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে দেখা গেছে কৃষ্ণ নন্দীকে।

নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে জানতে চাইলে কৃষ্ণ নন্দী গণমাধ্যমকে জানান, ‘অবশেষে প্রথম হিন্দু প্রার্থী হিসেবে জামায়াত আমাকে মনোনয়ন দিয়েছে। আজ সন্ধ্যায় প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা করা হয়।’

নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী কৃষ্ণ নন্দী। মাঠে নির্বাচনী প্রচারণায় কাজ শুরু করবেন আগামীকাল থেকেই

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ