দৈনিক উত্তরের নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

ভালোবাসার টানে দক্ষিণ কোরিয়া থেকে শার্শায় সিমকো ইয়ং আনন্দে মুখর সামলাগাছি গ্রাম

সুদূর দক্ষিণ কোরিয়া থেকে ভালোবাসা ও মায়ার টানে বাংলাদেশে এসেছেন এক কোরিয়ান নাগরিক সিমকো ইয়ং। আকাশপথে ৩৯১৮ কিলোমিটার পথ অতিক্রম করে তিনি পৌঁছান যশোরের শার্শা উপজেলার সামলা গাছি গ্রামে, বিএনপি নেতা মোহাম্মদ মুকুল হোসেনের বাড়িতে।

আজ ভোরবেলা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর মুকুল হোসেন তাকে রিসিভ করেন এবং সকাল ১০টার দিকে নিজ বাসভবনে নিয়ে আসেন। তার আগমনে স্থানীয় এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে; অনেকেই বিদেশি অতিথিকে দেখতে ভিড় করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুকুল হোসেন জানান,

“তিনি দীর্ঘ ১২ বছর দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সেই কোম্পানির মালিক সিমকো ইয়ং ব্যক্তিগত স্নেহ ও সম্পর্কের টানে বাংলাদেশে দেখা করতে এসেছেন।”

বাংলাদেশ সম্পর্কে অনুভূতি জানাতে গিয়ে সিমকো ইয়ং বলেন,

“বাংলাদেশ অনেক সুন্দর দেশ। এখানকার মানুষ খুব ভালো, খুব মিশুক। বাংলাদেশ আমার খুব পছন্দ হয়েছে।”

স্থানীয়রা জানান, বিদেশি নাগরিককে নিজেদের এলাকায় দেখে তারা অত্যন্ত আনন্দিত ও আপ্লুত।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ভালোবাসার টানে দক্ষিণ কোরিয়া থেকে শার্শায় সিমকো ইয়ং আনন্দে মুখর সামলাগাছি গ্রাম

প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫

featured Image

সুদূর দক্ষিণ কোরিয়া থেকে ভালোবাসা ও মায়ার টানে বাংলাদেশে এসেছেন এক কোরিয়ান নাগরিক সিমকো ইয়ং। আকাশপথে ৩৯১৮ কিলোমিটার পথ অতিক্রম করে তিনি পৌঁছান যশোরের শার্শা উপজেলার সামলা গাছি গ্রামে, বিএনপি নেতা মোহাম্মদ মুকুল হোসেনের বাড়িতে।

আজ ভোরবেলা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর মুকুল হোসেন তাকে রিসিভ করেন এবং সকাল ১০টার দিকে নিজ বাসভবনে নিয়ে আসেন। তার আগমনে স্থানীয় এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে; অনেকেই বিদেশি অতিথিকে দেখতে ভিড় করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুকুল হোসেন জানান,

“তিনি দীর্ঘ ১২ বছর দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সেই কোম্পানির মালিক সিমকো ইয়ং ব্যক্তিগত স্নেহ ও সম্পর্কের টানে বাংলাদেশে দেখা করতে এসেছেন।”

বাংলাদেশ সম্পর্কে অনুভূতি জানাতে গিয়ে সিমকো ইয়ং বলেন,

“বাংলাদেশ অনেক সুন্দর দেশ। এখানকার মানুষ খুব ভালো, খুব মিশুক। বাংলাদেশ আমার খুব পছন্দ হয়েছে।”

স্থানীয়রা জানান, বিদেশি নাগরিককে নিজেদের এলাকায় দেখে তারা অত্যন্ত আনন্দিত ও আপ্লুত।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ