দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

৯ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

 ৯ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৯ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।  

মঙ্গলবার (২ ডিসেম্বর ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের ভাসানী পাড়া এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়।

জানা যায়, স্থানীয় কৃষকরা কৃষি কাজ করার সময় একটি গাছে সাপটির উপস্থিতি টের পায়।  পরে তারা থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে ভুরুংগামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুনের নেতৃত্বে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটির নিরাপত্তা নিশ্চিত করেন এবং থানা পুলিশ, গ্রাম পুলিশ ও স্থানীয় সাপুড়ে মোজাহার আলীর সহযোগিতায় উৎসুক জনতা সাপটির ক্ষতি করার আগেই সাপটিকে উদ্ধার করেন। 

পরে অজগর সাপটিকে কুড়িগ্রাম বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

৯ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

featured Image

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৯ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।  

মঙ্গলবার (২ ডিসেম্বর ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের ভাসানী পাড়া এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়।

জানা যায়, স্থানীয় কৃষকরা কৃষি কাজ করার সময় একটি গাছে সাপটির উপস্থিতি টের পায়।  পরে তারা থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে ভুরুংগামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুনের নেতৃত্বে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটির নিরাপত্তা নিশ্চিত করেন এবং থানা পুলিশ, গ্রাম পুলিশ ও স্থানীয় সাপুড়ে মোজাহার আলীর সহযোগিতায় উৎসুক জনতা সাপটির ক্ষতি করার আগেই সাপটিকে উদ্ধার করেন। 

পরে অজগর সাপটিকে কুড়িগ্রাম বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ