দৈনিক উত্তরের নিউজ
আপডেট : রোববার, ৩০ নভেম্বর ২০২৫

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

খুবিতে আন্তর্জাতিক সম্মেলনের প্রসিডিংস প্রকাশ

খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন আয়োজিত ২য় আন্তর্জাতিক সম্মেলনের গবেষণা পত্রগুলো দীর্ঘ রিভিউ প্রক্রিয়া শেষে অবশেষে প্রসিডিংস হিসেবে প্রকাশিত হয়েছে। মোট ২২টি গবেষণা প্রবন্ধের এই সংকলনে ৮টি পেপার এসেছে বিদেশি গবেষকদের কাছ থেকে, যা পুরো প্রকাশনাকে আরও সমৃদ্ধ করেছে।

আজ ৩০ নভেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম তাঁর কার্যালয়ে প্রসিডিংসের মোড়ক উন্মোচন করেন। তিনি বলেন, গবেষণাকে কেন্দ্র করে খুবির অগ্রযাত্রায় এটি একটি উল্লেখযোগ্য সংযোজন।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন, ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ মুজিবর রহমানসহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ—প্রফেসর ড. আবুল কালাম আজাদ, প্রফেসর ড. মোঃ আবদুল্লাহ হারুন চৌধুরী, প্রফেসর ড. মাসুদুর রহমান, সহযোগী অধ্যাপক ড. নাজিয়া হাসান, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ, সাধন চন্দ্র স্বর্ণকার ও সাদিয়া ইসলাম মৌ।

দুই দিনব্যাপী আন্তর্জাতিক এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ সালের ২ ও ৩ মার্চ। দেশ-বিদেশের ১৫ জন বিশেষজ্ঞ রিভিউয়ারের কঠোর মূল্যায়নে নির্বাচিত গবেষণা প্রবন্ধগুলো পরিবেশবিজ্ঞান, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে নতুন জ্ঞান যোগ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন জানিয়েছে, প্রকাশিত প্রসিডিংসটি ভবিষ্যৎ গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে কাজ করবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

খুবিতে আন্তর্জাতিক সম্মেলনের প্রসিডিংস প্রকাশ

প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫

featured Image

খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন আয়োজিত ২য় আন্তর্জাতিক সম্মেলনের গবেষণা পত্রগুলো দীর্ঘ রিভিউ প্রক্রিয়া শেষে অবশেষে প্রসিডিংস হিসেবে প্রকাশিত হয়েছে। মোট ২২টি গবেষণা প্রবন্ধের এই সংকলনে ৮টি পেপার এসেছে বিদেশি গবেষকদের কাছ থেকে, যা পুরো প্রকাশনাকে আরও সমৃদ্ধ করেছে।

আজ ৩০ নভেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম তাঁর কার্যালয়ে প্রসিডিংসের মোড়ক উন্মোচন করেন। তিনি বলেন, গবেষণাকে কেন্দ্র করে খুবির অগ্রযাত্রায় এটি একটি উল্লেখযোগ্য সংযোজন।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন, ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ মুজিবর রহমানসহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ—প্রফেসর ড. আবুল কালাম আজাদ, প্রফেসর ড. মোঃ আবদুল্লাহ হারুন চৌধুরী, প্রফেসর ড. মাসুদুর রহমান, সহযোগী অধ্যাপক ড. নাজিয়া হাসান, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ, সাধন চন্দ্র স্বর্ণকার ও সাদিয়া ইসলাম মৌ।

দুই দিনব্যাপী আন্তর্জাতিক এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ সালের ২ ও ৩ মার্চ। দেশ-বিদেশের ১৫ জন বিশেষজ্ঞ রিভিউয়ারের কঠোর মূল্যায়নে নির্বাচিত গবেষণা প্রবন্ধগুলো পরিবেশবিজ্ঞান, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে নতুন জ্ঞান যোগ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন জানিয়েছে, প্রকাশিত প্রসিডিংসটি ভবিষ্যৎ গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে কাজ করবে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ