কুষ্টিয়া–২ (মিরপুর–ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলামের নির্দেশে বহলবাড়িয়া ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন ও দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বাদ মাগরিব বহলবাড়িয়া ইউনিয়নে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন—
বহলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজামাল মল্লিক,
সহ-সভাপতি মাহবুব আলম খোকন,
সাধারণ সম্পাদক মাহবুব আলম হারছেন,
সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল রাজ্জাক মাস্টার,
সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনা বিশ্বাস,
মিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী,
প্রচার সম্পাদক মোঃ ইসলাম আলী মন্ডল,
এছাড়াও বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিপুল সংখ্যক জনগণ।
মাহফিলটি সার্বিকভাবে পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এরশাদ।
দোয়া মাহফিলে বক্তারা বলেন,
“দেশের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আমরা সবাই একত্রিত হয়েছি। তিনি শুধু বিএনপির নেত্রী নন, দেশের এক গুরুত্বপূর্ণ রাষ্ট্রনায়ক। তার সুস্থতার জন্য দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব।”
বক্তারা আরও জানান, কুষ্টিয়া–২ আসনের সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলামের নির্দেশে বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিকভাবে দোয়া অনুষ্ঠান অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন