আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-১ আসন (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) জুড়ে বেশ আলোচনার জন্ম দিয়েছেন মনোনয়ন প্রত্যাশী মনিরুজ্জামান মনির। এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে তরুণ ভোটারদের কাছে তিনি এখন আশার প্রতীক হিসেবে পরিচিতি পাচ্ছেন।
রাজনীতিতে দীর্ঘ পথচলার পাশাপাশি মানবিক আচরণ, এলাকার মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গি—এসব মিলিয়ে তিনি এখন আলোচনার শীর্ষে।
পথসভা, উঠান বৈঠক, তরুণ-প্রবীণদের সাথে মতবিনিময়—এসব জায়গায় তার উপস্থিতি ইতিমধ্যে সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছে। প্রতিটি কর্মসূচিতে তিনি শুরু করেন স্লোগান দিয়ে—
“বাংলাদেশ জিন্দাবাদ, বিসমিল্লাহির রহমানির রাহিম”
এবং স্মরণ করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়াকে।
মনিরুজ্জামান মনির বলেন,
“তারুণ্যের প্রথম ভোটই পরিবর্তনের শক্তি। ফরিদপুর-১ আসনের মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার প্রেরণা। পবিত্র জাতীয় সংসদে সুযোগ পেলে আপনাদের পক্ষে সৎভাবে লড়তে চাই।”
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং সাবেক যুগ্ম আহ্বায়ক, ফরিদপুর জেলা বিএনপি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এলাকার সাধারণ মানুষের ভাষ্য—
“মনির ভাই মাঠে আছেন, মানুষের পাশে আছেন। তিনি কথা রাখেন, প্রতিশ্রুতি দেন কম—কাজ করেন বেশি।”
বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা বাড়ছে দ্রুত। তারা মনে করেন, নতুন চিন্তা, সাহসী নেতৃত্ব এবং আধুনিক রাজনীতির প্রতীক হিসেবে মনিরুজ্জামান মনিরই এ আসনে পরিবর্তন আনতে সক্ষম।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে,
“নির্বাচনের আগে যে প্রার্থী জনগণের মনে প্রত্যাশা তৈরি করতে পারেন, তিনি ইতিমধ্যেই একধাপ এগিয়ে। মনিরুজ্জামান মনির সেই জায়গা তৈরি করেছেন।”
ফরিদপুর-১ আসনের জনগণের স্বপ্ন—তাদের প্রতিনিধি হবেন একজন সৎ, যোগ্য ও এলাকার উন্নয়ন নিয়ে যিনি কাজ করবেন। এই প্রত্যাশার কেন্দ্রবিন্দুতেই এখন মনিরুজ্জামান মনির।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন