দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

ঢাবির বিজয় একাত্তর হলে আগুন

ঢাবির বিজয় একাত্তর হলে আগুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন লাগার ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। ‌তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি বলেন, ঢাকার বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন লাগার সংবাদ পাই।‌ চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। ‌ঘটনাস্থলের খুব কাছাকাছি আছে আমাদের ইউনিটগুলো।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ঢাবির বিজয় একাত্তর হলে আগুন

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন লাগার ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। ‌তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি বলেন, ঢাকার বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন লাগার সংবাদ পাই।‌ চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। ‌ঘটনাস্থলের খুব কাছাকাছি আছে আমাদের ইউনিটগুলো।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ