: শেরপুর-৩(ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আমার বিশ্বাস ও আস্থা আছে ভোটাররা বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করে বিএনপির ঘাঁটি হিসাবে আবার প্রমানিত করবে ইনশাল্লাহ । কেন বিএনপিকে ভোট দিবে তা তুলে ধরে দেশকে পুনর্গঠন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করা এবং মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠা, দেশে উন্নয়ন, বৈষম্য ও বেকারত্ব দুর করা, শান্তি প্রতিষ্ঠা করার নির্বাচন বলে আখ্যায়িত করেন। ধানের শীষকে বিজয়ী করতে জনগণ ঐক্যবদ্ধ। কোনো ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না। আজ শনিবার ২১ নভেম্বর দুপুরে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জনসম্পৃক্ততা বাড়াতে ও ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমানের ঘোষিত জাতীয় পুনর্গঠন পরিকল্পনা ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র, সুশাসন, জবাবদিহিতা, মানুষের মৌলিক অধিকার এবং হাওর-পাহাড় ও সমতলের সম-উন্নয়ন নিশ্চিত হবে বলে জানান।সমাবেশে সভাপতিত্ব করেন নলকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মো. হামিদুল ইসলাম। এতে নলকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রকুনুজ্জামানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, যুগ্ন আহ্বায়ক মো. আব্দুল মান্নান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ, বিএনপি নেতা আবু সালেহ আহম্মেদ সহ অনেকেই।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন