দৈনিক উত্তরের নিউজ
আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

জুলাইয়ের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে আপসহীন থাকবে জামায়াত

বোয়ালমারীতে জ্বালানি সংকট নিরসনে উদ্যোগ: নিয়মিত সরবরাহের আশ্বাস দিলেন ডা. ইলিয়াস মোল্লা

প্রফেসর নায়লা ইসলাম সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস

তারেক রহমানের আগমন ঘিরে উলাশির জিয়ার খাল পরিদর্শনে জেলা প্রশাসক, খাল খননে নতুন গতি

আগামী পৌরসভা নির্বাচনে লালমনিরহাটে ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনায় শফিকুল ইসলাম

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সঙ্গে এমপি আনোয়ারুল ইসলামের মতবিনিময়

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাহিদ ইসলামের

হারুনুর রশীদের মনোনয়ন বাতিলের দাবিতে হিন্দু ধর্মাবলম্বীদের বিক্ষোভ

ছবির ক্যাপশন: সনাতন ধর্মাবলম্বীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদের মনোনয়ন বাতিল ও দল থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। পূজাকে ‘শয়তানের ইবাদত’ আখ্যা দেওয়ার ঘটনায় এই দাবি জানিয়েছেন তারা। শুক্রবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি) আয়োজিত সমাবেশে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট, বাংলাদেশ হিন্দু পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদ, বিশ্ব হিন্দু ফেডারেশন, ভক্ত সংঘ সোসাইটি, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ, বাংলাদেশ সংখ্যালঘু অধিকার পার্টি, সাবাস বাংলাদেশ পার্টি, ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘ, বাংলাদেশ সনাতন জোট, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, জাগো হিন্দু পরিষদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্র সংসদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা হারুনুর রশীদের ‘বিদ্বেষপ্রসূত ধর্মীয় কটূক্তিমূলক মন্তব্য’ প্রত্যাহার করে দ্রুত ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। বক্তারা বলেন, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘রেইনবো বাংলাদেশ’ বিনির্মাণের জন্য ৩১ দফা ঘোষণা করেছেন, সেই সময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও মনোনীত প্রার্থীর সনাতন ধর্মের পূজা শব্দ নিয়ে এই ধরনের কুরূচিপূর্ণ ধর্মীয় কটূক্তিমূলক বক্তব্য জাতীয়তাবাদী আদর্শের পরিপন্থী। আমরা অনতিবিলম্বে দল থেকে হারুনুর রশীদের বহিষ্কার ও মনোনয়ন বাতিলের দাবি জানাচ্ছি।

 সমাবেশে বিএসপি)- এর সভাপতি অনুপ কুমার দত্ত বলেন, ‘অন্তবর্তী সরকারের সময় সাম্প্রদায়িকতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন অজুহাতে সনাতন ধর্মাবলম্বীদের চাকরিচ্যুতকরন, জমি দখল, জোরপূর্বক ধর্মান্তরিত করা হচ্ছে। বিভিন্ন ব্যক্তি ও ওয়াজ মাহফিলে সনাতন ধর্মের বিরুদ্ধে বিষোদগার করা হচ্ছে, কিন্তু সরকার নীরব ভূমিকা পালন করছে।’

এ সকল বিষয়ে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করার জন্য অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি উদাত্ত আহ্বান জানান অনুপ দত্ত।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

হারুনুর রশীদের মনোনয়ন বাতিলের দাবিতে হিন্দু ধর্মাবলম্বীদের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৫

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ