রাজধানীর বাড্ডায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসের পাশ থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সংলগ্ন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। পরে প্রাথমিক সুরতহালের জন্য লাশ হাসপাতালে প্রেরণ করা হয়।
উদ্ধারকৃত মরদেহের পরিচয় মিলেছে। তিনি বিশ্ববিদ্যালয়টির ডিপার্টমেন্ট অব ম্যাথমেটিকস অব ফিজিক্যাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর নাম মুশফিকুজ্জামন।
দুর্বৃত্তদের হামলায় রাবির ৩ শিক্ষার্থী আহত
পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা গণমাধ্যমকে বলেন, ক্যাম্পাস এলাকায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি মৃত্যুর কারণ উদঘাটনে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করেছে তারা।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন