সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় মঙ্গলবার সকালে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ইউনুস সরকারবিরোধী বিক্ষোভের প্রতিবাদে পাল্টা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসেন রকির নেতৃত্বে সন্ধ্যায় উপজেলা বাসস্ট্যান্ড মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সিরাজদিখান বাজার সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হাজী মুহাম্মদ মুসা, উপজেলা শ্রমিক দলের সভাপতি পিয়ার আলী মোল্লা এবং উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসেন রকি। বক্তারা নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের কর্মসূচির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তারা অভিযোগ করে বলেন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পুলিশ ‘মাসওয়া’ দিয়ে টিকিয়ে রাখছে। সমাবেশে বক্তারা পুলিশকে তার সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।
এদিকে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান সিকদার এবং দুই কনস্টেবল শফিকুল ও বাদশা মিয়াকে ক্লোজড করা হয়েছে।
অন্যদিকে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের সকালের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের অভিযোগে মালখানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মকবুল হোসেন আনু, সতুর চর গ্রামের সোহেল এবং রাঙ্গামালিয়া গ্রামের মন্টুকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজদিখান থানার ওসি আবু বকর সিদ্দিক।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন