চাঁদপুরের পুরানবাজার এলাকায় নারী উন্নয়নমূলক সংগঠন বিজয়ী-এর উদ্যোগে এবং ইনার হুইল ক্লাব অব আরুশি, ঢাকা-র সার্বিক সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে সংগঠনটির ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান শিবিরের কার্যক্রম উদ্বোধন করেন।
চিকিৎসাসেবা প্রদান করেন চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মিজানুর রহমান। দিনব্যাপী এই চিকিৎসা শিবিরে শতাধিক রোগী বিনামূল্যে চোখের চিকিৎসা গ্রহণ করেন। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খানসহ সংগঠনের বিভিন্ন ভলান্টিয়ার উপস্থিত ছিলেন। স্থানীয়দের অংশগ্রহণে শিবিরটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন