আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট আগমনকে স্বাগত জানিয়ে এবং মাদকমুক্ত, সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়ার প্রত্যয়ে বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত লালমনিরহাট’-এর রুপকার দুর্যোগ ব্যবস্থাপনা ত্রানমন্ত্রী আসাদুল হাবিব দুলুর এমপির উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়।
লালমনিরহাট শহরের ঐতিহাসিক সোহরাওয়ার্দী মাঠ থেকে র্যালিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ও সদর উপজেলার কুলাঘাট হয়ে বড়বাড়ির শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে এবং র্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের বলেন, আলোকিত লালমনিরহাট দীর্ঘদিন ধরে এ অঞ্চলকে মাদক, জুয়া, যৌতুক, বাল্যবিবাহ ও বহুবিবাহসহ সব ধরনের সামাজিক অপরাধ থেকে মুক্ত করতে প্রশাসনের পাশাপাশি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফরে আসছেন। প্রধানমন্ত্রীর এই সফর লালমনিরহাটবাসীর জন্য অত্যন্ত গৌরবের ও আনন্দের। তরুণ সমাজকে অপসংস্কৃতি ও মাদকের ভয়াল থাবা থেকে দূরে রেখে খেলাধুলা, শরীরচর্চা ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতেই আমাদের আজকের এই আয়োজন। সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুখী, সমৃদ্ধ ও আলোকিত লালমনিরহাট গড়ে তুলব।
র্যালিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন এবং ‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবক কর্মীরা।
আয়োজক ও স্থানীয় সচেতন মহল মনে করছেন, তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি পরিবেশবান্ধব যাতায়াত এবং সামাজিক সচেতনতা তৈরিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন