মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভের সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও অন্যান্য ক্ষয়ক্ষতির ঘটনায় গাজীপুরে তিনটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় প্রায় ৩ হাজার ৬০০ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ৩০ জন।আজ সোমবার (২ নভেম্বর) কোনাবাড়ি, বাসন ও কালিয়াকৈর থানায় মামলাগুলো করা হয়।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালেও মজুরি বৃদ্ধির দাবিতে জেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন পোশাক কারখানার শ্রমিকরা। কালিয়াকৈর উপজেলার সফিপুর ও চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকা এবং গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস, নাওজোড়, কোনাবাড়ি ও সালনা এলাকায় এ বিক্ষোভ হয়।গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন তিনটি মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এসব মামলায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে হামলা ও ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন