প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
গাজীপুরে শ্রমিক বিক্ষোভে পুলিশের তিন মামলা, আসামি ৩৬০০
অনলাইন ডেক্স ||
মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভের সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও অন্যান্য ক্ষয়ক্ষতির ঘটনায় গাজীপুরে তিনটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় প্রায় ৩ হাজার ৬০০ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ৩০ জন।আজ সোমবার (২ নভেম্বর) কোনাবাড়ি, বাসন ও কালিয়াকৈর থানায় মামলাগুলো করা হয়।গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালেও মজুরি বৃদ্ধির দাবিতে জেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন পোশাক কারখানার শ্রমিকরা। কালিয়াকৈর উপজেলার সফিপুর ও চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকা এবং গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস, নাওজোড়, কোনাবাড়ি ও সালনা এলাকায় এ বিক্ষোভ হয়।গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন তিনটি মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এসব মামলায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে হামলা ও ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্পাদকঃ নুর-আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ