দৈনিক উত্তরের নিউজ

অভিনেতার বুকে অভিনেত্রী মাথা রাখায় মামলা

ছবি: সংগৃহীত

মঞ্চে পারফর্মের এক পর্যায়ে সহ-অভিনেতার বুকে মাথা রাখেন অভিনেত্রী। আর দর্শকরা তাদের মোবাইল ফোনে এমন দৃশ্য ধারণ করলে পরবর্তীতে তা ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে। সেই ঘটনাকে কেন্দ্র করে ইরানে একটি নাট্যদলের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছেন দেশটির প্রসিকিউটররা। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। প্রসিকিউটরদের দাবি- দৃশ্যটি সামাজিক মূল্যবোধের পরিপন্থি।

সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ‘তেহরান প্যারিস তেহরান’ নামের নাটকটিতে সারা নামের এক তরুণীর গল্প উপস্থাপন করা হয়েছে। সে বাবা হত্যার প্রতিশোধ নেয়ার জন্য তেহরান থেকে প্যারিসে পাড়ি জমান এবং পরবর্তীতে সেখান থেকে তেহরানে ফিরে আসেন।

নাটকটির একটি দৃশ্য নিয়েই বিতর্কের সৃষ্টি হয়েছে। দৃশ্যটিতে দেখা যায়, প্রধান অভিনেত্রী ফাতেমেহ মাসৌদিফারকে তার অভিনেতা মেহরদাদ সেদিঘিয়ানের বুকের দিকে মাথা ঝুঁকিয়ে থাকতে দেখা যায়। আর অভিনেতা সহকর্মী অভিনেত্রীর মাথার ওপর হাত রাখছেন।

এদিকে ইরানে ইসলামি আইন মেনে চলা হয়। দেশটির আইন অনুযায়ী, আত্মীয়তার সম্পর্ক নেই এমন নারী-পুরুষের মধ্যে প্রকাশ্যে যেকোনো ধরনের শারীরিক স্পর্শ নিষিদ্ধ এবং নাটকের মঞ্চও এই নিয়মের বাইরে নয়।

তবে দৃশ্যটি নিয়ে সমালোচনা শুরু হতেই প্রযোজনা সংস্থা শনিবার (২৬ সেপ্টেম্বর) জানিয়েছে, একটি নির্দিষ্ট কোণ (টাইট অ্যাঙ্গেল) থেকে এবং খুব কাছ থেকে মোবাইলে ধারণ করা হয়েছে ভিডিওটি। এ কারণে ভিডিওটি এমন দেখাচ্ছে।

প্রযোজনা সংস্থা আরও জানিয়েছে, দৃশ্যের চরিত্র দুটি সম্পর্কে ভাই-বোন; যার অর্থ ইসলাম আইন অনুযায়ী তাদের মধ্যে এমন শারীরিক স্পর্শ নিষিদ্ধ নয়। আর দৃশ্যটি গল্পের একটি সংকটময় মুহূর্তে এসেছিল।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের ধর্মীয় আইন লঙ্ঘনের অভিযোগে দেশটির শিল্পীদের বিরুদ্ধে সাম্প্রতিক ধারাবাহিক আইনি ব্যবস্থার অংশ হিসেবে এই নতুন মামলা যুক্ত হলো। চলতি সপ্তাহের শুরুতে কোম শহরের একটি আপিল আদালত সংগীতশিল্পী পরাস্তু আহমদী এবং আরও সাত শিল্পীর সাজা বহাল রেখেছেন।

২০২৪ সালের ডিসেম্বরে হিজাব ছাড়া একটি ইউটিউব কনসার্টে পারফর্ম করার কারণে তাদের এই দণ্ড দেয়া হয়েছে। রায়ে তাদের সবাইকে ৭৪টি করে বেত্রাঘাতের দণ্ডও দেয়া হয়। একইসঙ্গে আগামী দুই বছরের জন্য তাদের পারফর্ম করা এবং বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

অভিনেতার বুকে অভিনেত্রী মাথা রাখায় মামলা

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ