দৈনিক উত্তরের নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে তিস্তা নদীর আকস্মিক বন্যায় একটি আঞ্চলিক সড়ক ভেঙে প্রায় দুই হাজার পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি প্রায় ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পায়। এতে দহগ্রাম ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সৃষ্টিয়ারপাড়, সিসটিয়ারপাড়, আঙ্গোরপোতা, ডাঙ্গাপাড়া, মিস্ত্রিপাড়া, প্রধানপাড়া, ওলেরপাড় ও সাকোয়াপাড়া প্লাবিত হয়।

বৃহস্পতিবার সকাল থেকে নদীর পানি কমতে শুরু করলেও নামার সময় প্রবল স্রোতে দহগ্রামের ১ নম্বর ওয়ার্ডের সাকোয়া নদী সেতুর সংযোগ সড়ক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ৩ নম্বর ওয়ার্ডের সিসটিয়ারপাড় থেকে আঙ্গোরপোতা ও পাটগ্রামগামী পাকা সড়কের ২০ ফুট অংশ ভেঙে অন্তত ১০ ফুট গভীর খাদের সৃষ্টি হয়। ফলে ২ ও ৩ নম্বর ওয়ার্ডের অধিবাসীরা চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়দের দাবি, প্রায় ৫০০ একর আমন ধানের জমি বন্যার পানিতে তলিয়ে যায়। তবে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে, কয়েক ঘণ্টার মধ্যেই পানি নেমে যাওয়ায় ফসলের উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন জানান, সড়ক ভাঙার খবর পেয়েই সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে কথা বলা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সড়কটি মেরামতের আশ্বাস দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে তিস্তা নদীর আকস্মিক বন্যায় একটি আঞ্চলিক সড়ক ভেঙে প্রায় দুই হাজার পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি প্রায় ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পায়। এতে দহগ্রাম ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সৃষ্টিয়ারপাড়, সিসটিয়ারপাড়, আঙ্গোরপোতা, ডাঙ্গাপাড়া, মিস্ত্রিপাড়া, প্রধানপাড়া, ওলেরপাড় ও সাকোয়াপাড়া প্লাবিত হয়।

বৃহস্পতিবার সকাল থেকে নদীর পানি কমতে শুরু করলেও নামার সময় প্রবল স্রোতে দহগ্রামের ১ নম্বর ওয়ার্ডের সাকোয়া নদী সেতুর সংযোগ সড়ক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ৩ নম্বর ওয়ার্ডের সিসটিয়ারপাড় থেকে আঙ্গোরপোতা ও পাটগ্রামগামী পাকা সড়কের ২০ ফুট অংশ ভেঙে অন্তত ১০ ফুট গভীর খাদের সৃষ্টি হয়। ফলে ২ ও ৩ নম্বর ওয়ার্ডের অধিবাসীরা চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়দের দাবি, প্রায় ৫০০ একর আমন ধানের জমি বন্যার পানিতে তলিয়ে যায়। তবে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে, কয়েক ঘণ্টার মধ্যেই পানি নেমে যাওয়ায় ফসলের উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন জানান, সড়ক ভাঙার খবর পেয়েই সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে কথা বলা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সড়কটি মেরামতের আশ্বাস দেওয়া হয়েছে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ