দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ০৩ আগস্ট ২০২৬

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্র শিবির সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত কয়েকজন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

জানা যায়, দিনব্যাপী শাখা ছাত্র শিবির আয়োজিত **‘জুলুমের বিরুদ্ধে জুলাই’** শীর্ষক একটি প্রদর্শনী চলছিল। ওই প্রদর্শনীতে জুডিশিয়াল কিলিংয়ের শিকার নেতৃবৃন্দের ছবি প্রদর্শন করা হয়। এসব ছবি অপসারণের দাবি জানিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা আপত্তি জানান। এ নিয়ে দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় ইট-পাটকেল ও চেয়ার নিক্ষেপের পাশাপাশি লাঠি দিয়েও হামলার ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি।

ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান নেয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্র শিবির সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত কয়েকজন

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

জানা যায়, দিনব্যাপী শাখা ছাত্র শিবির আয়োজিত **‘জুলুমের বিরুদ্ধে জুলাই’** শীর্ষক একটি প্রদর্শনী চলছিল। ওই প্রদর্শনীতে জুডিশিয়াল কিলিংয়ের শিকার নেতৃবৃন্দের ছবি প্রদর্শন করা হয়। এসব ছবি অপসারণের দাবি জানিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা আপত্তি জানান। এ নিয়ে দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় ইট-পাটকেল ও চেয়ার নিক্ষেপের পাশাপাশি লাঠি দিয়েও হামলার ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি।

ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান নেয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ