প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্র শিবির সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত কয়েকজন
উত্তরের ডেক্স ||
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।জানা যায়, দিনব্যাপী শাখা ছাত্র শিবির আয়োজিত **‘জুলুমের বিরুদ্ধে জুলাই’** শীর্ষক একটি প্রদর্শনী চলছিল। ওই প্রদর্শনীতে জুডিশিয়াল কিলিংয়ের শিকার নেতৃবৃন্দের ছবি প্রদর্শন করা হয়। এসব ছবি অপসারণের দাবি জানিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা আপত্তি জানান। এ নিয়ে দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়।একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় ইট-পাটকেল ও চেয়ার নিক্ষেপের পাশাপাশি লাঠি দিয়েও হামলার ঘটনা ঘটে।এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি।ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান নেয়।এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ