দৈনিক উত্তরের নিউজ
আপডেট : সোমবার, ০৩ আগস্ট ২০২৬

বেনাপোল পোর্ট থানার সন্ত্রাসবিরোধী মামলার আসামি লিটন মল্লিক গ্রেপ্তার

যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি মোঃ লিটন মল্লিককে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বাহাদুরপুর ইউনিয়নের রায়পুর গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম কালাম মল্লিক।

পুলিশ সূত্রে জানা যায়, বেনাপোল পোর্ট থানার মামলা নং-০৩, তারিখ ০৫ জুন ২০২৬, ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের ৬/১০/১১/১২ ধারায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৩ আগস্ট ২০২৬) অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশাফ আলী বলেন, “আইনের চোখে সবাই সমান। কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম, নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে। অপরাধ দমনে বেনাপোল পোর্ট থানা সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে যা যা করণীয়, সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোল পোর্ট থানার সন্ত্রাসবিরোধী মামলার আসামি লিটন মল্লিক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি মোঃ লিটন মল্লিককে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বাহাদুরপুর ইউনিয়নের রায়পুর গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম কালাম মল্লিক।

পুলিশ সূত্রে জানা যায়, বেনাপোল পোর্ট থানার মামলা নং-০৩, তারিখ ০৫ জুন ২০২৬, ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের ৬/১০/১১/১২ ধারায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৩ আগস্ট ২০২৬) অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশাফ আলী বলেন, “আইনের চোখে সবাই সমান। কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম, নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে। অপরাধ দমনে বেনাপোল পোর্ট থানা সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে যা যা করণীয়, সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ