দৈনিক উত্তরের নিউজ
আপডেট : রোববার, ০২ আগস্ট ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

শেরপুরের ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান উপহার দিলেন

শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের টহল ও জরুরি সেবার কার্যক্রম আরও গতিশীল করতে একটি পিকআপ ভ্যান উপহার দেওয়া হয়েছে। রবিবার (২ আগস্ট) সকালে ঝিনাইগাতী থানা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মেজবাউল হক বাবু শেরপুরের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলামের হাতে গাড়ির চাবি তুলে দেন।

শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের উদ্যোগে এবং ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় ঝিনাইগাতী থানায় ব্যবহারের জন্য পিকআপ ভ্যানটি উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, সদস্যসচিব মো. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, এই পিকআপ ভ্যান যুক্ত হওয়ায় থানা পুলিশের টহল কার্যক্রম, অপরাধ দমন, উদ্ধার অভিযান এবং জরুরি সেবা আরও কার্যকর হবে। বিশেষ করে সীমান্তবর্তী দুর্গম এলাকায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দিতে থানার বিদ্যমান দুটি গাড়ির পাশাপাশি নতুন এ যানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্ট সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের বাবা, প্রয়াত সংসদ সদস্য ডা. সেরাজুল হকের স্মৃতিকে ধারণ করে প্রতিষ্ঠিত এ ট্রাস্ট দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান প্রদানও সেই ধারাবাহিক জনকল্যাণমূলক উদ্যোগের অংশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

শেরপুরের ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান উপহার দিলেন

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ