দৈনিক উত্তরের নিউজ
আপডেট : সোমবার, ২০ জুলাই ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

প্রতিহিংসার রাজনীতি নয়, ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী সরকার’—হুইপ আক্তারুজ্জামান মিয়া

মোঃ রাশেদুল ইসলাম খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নে ইছামতি নদীর ওপর নির্মিত ৬০ মিটার দীর্ঘ গার্ডার সেতুর উদ্বোধন করেছেন হুইপ আক্তারুজ্জামান মিয়া। এ সময় তিনি বলেন, সরকার প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়; বরং অতীত থেকে শিক্ষা নিয়ে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে কাজ করছে।

সোমবার (২০ জুলাই) সকালে প্লানের বাজার (আরএইচডি) থেকে হাজিরহাট ভায়া বটতলী বাজার সন্নিকটে ইছামতি নদীর ওপর নির্মিত সেতুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ বলেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চলে গুরুত্বপূর্ণ সেতুর প্রয়োজন ছিল। ২০০১-২০০৬ মেয়াদে একটি সেতুর জন্য বরাদ্দ এলেও সঠিক প্রাক্কলনের অভাবে প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব হয়নি। পরবর্তীতে নানা জটিলতায় কাজ বিলম্বিত হলেও নির্বাচনের আগে এলজিইডির উদ্যোগে বৃহত্তর দিনাজপুরের কয়েকটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয় এবং দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়।

তিনি জানান, জয়ন্তিয়া ঘাটের সেতুর টেন্ডার ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং শিগগিরই নির্মাণকাজ শুরু হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ হওয়ার আশা প্রকাশ করেন তিনি। এছাড়া জয়গঞ্জ থেকে ঝাড়বাড়ী পর্যন্ত আত্রাই নদীর ওপর একটি বড় সেতু নির্মাণের বিষয়েও সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চলছে বলে জানান তিনি।

উন্নয়ন প্রসঙ্গে হুইপ বলেন, চিরিরবন্দর ও খানসামার উন্নয়নে কখনো বৈষম্য করা হয়নি। দুই উপজেলার মধ্যে উন্নয়ন বরাদ্দে ভারসাম্য বজায় রাখা হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

শিক্ষাব্যবস্থা নিয়ে তিনি বলেন, অটোপাস ও অনলাইন শিক্ষার কারণে শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ কমেছে এবং মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি আসক্তি বেড়েছে। ভালো ফলাফলের জন্য শুধু গাইড বা নোটবই নয়, পুরো পাঠ্যবই মনোযোগ দিয়ে পড়ার পরামর্শ দেন তিনি।

ধর্মীয় শিক্ষার উদাহরণ দিয়ে তিনি বলেন, কোরআন শরিফ যেমন ধারাবাহিকভাবে পড়লে এর অর্থ ও প্রেক্ষাপট বোঝা যায়, তেমনি পাঠ্যবই শুরু থেকে শেষ পর্যন্ত অধ্যয়ন করলে যেকোনো প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন, গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, বিএনপি নেতা শরিফুল ইসলাম প্রধানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরে বিকেলে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সংস্কার ও অভ্যন্তরীণ সজ্জাকৃত হলরুম উদ্বোধন করেন হুইপ আক্তারুজ্জামান মিয়া। এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মাঝে সেলাই মেশিন, শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও উপবৃত্তি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

প্রতিহিংসার রাজনীতি নয়, ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী সরকার’—হুইপ আক্তারুজ্জামান মিয়া

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ