দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ১৯ জুলাই ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল উপলক্ষে বেরোবিতে বহিরাগত ও যানবাহন প্রবেশ নিষিদ্ধ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল (আর্জেন্টিনা বনাম স্পেন) খেলা প্রদর্শন উপলক্ষে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এক রাতের জন্য বহিরাগত এবং সব ধরনের যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ফুটবল বিশ্বকাপের ফাইনাল (আর্জেন্টিনা বনাম স্পেন) খেলা প্রদর্শন উপলক্ষে ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ১৯ জুলাই রাত ১০টা থেকে ২০ জুলাই সকাল ৮টা পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত, বাইক, সাইকেল, মোটরসাইকেল, রিকশা, প্রাইভেট কারসহ সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ করা হলো।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, বড় পর্দায় ফাইনাল খেলা উপভোগের সময় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ###

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল উপলক্ষে বেরোবিতে বহিরাগত ও যানবাহন প্রবেশ নিষিদ্ধ

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল (আর্জেন্টিনা বনাম স্পেন) খেলা প্রদর্শন উপলক্ষে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এক রাতের জন্য বহিরাগত এবং সব ধরনের যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ফুটবল বিশ্বকাপের ফাইনাল (আর্জেন্টিনা বনাম স্পেন) খেলা প্রদর্শন উপলক্ষে ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ১৯ জুলাই রাত ১০টা থেকে ২০ জুলাই সকাল ৮টা পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত, বাইক, সাইকেল, মোটরসাইকেল, রিকশা, প্রাইভেট কারসহ সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ করা হলো।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, বড় পর্দায় ফাইনাল খেলা উপভোগের সময় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ###

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ