দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বোদায় বৃক্ষরোপণ কর্মসূচি।

সবুজে ঘেরা আগামী প্রজন্ম গড়ার প্রত্যয়কে ধারণ করে এবং পরিবেশ সংরক্ষণের জাতীয় অঙ্গীকারকে আরও সুদৃঢ় করতে প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পঞ্চগড়ের বোদা উপজেলার নগর কুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচি।

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। অনুষ্ঠানটি দেশের অন্যান্য স্থানের মতো বোদা উপজেলাতেও ভার্চ্যুয়াল ভার্চুয়ালি সরাসরি সম্প্রচারের মাধ্যমে উপভোগ করা হয়। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে স্থানীয় প্রশাসন, শিক্ষা পরিবার ও অভিভাবকরা একাত্মতা প্রকাশ করেন।

কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণে তিনটি (ফলজ, বনজ ও ঔষধি) বৃক্ষের চারা রোপণ করেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব দিলরেজা ফেরদৌস চিন্ময়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং বোদা পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড সভাপতি জনাব জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নগর কুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়াকুব আলী। এছাড়াও বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একটি বৃক্ষ শুধু ছায়া, ফল কিংবা কাঠের উৎস নয়; এটি নির্মল পরিবেশ, সুস্থ জীবন এবং নিরাপদ ভবিষ্যতের এক অনন্য প্রতীক। শিশুদের হৃদয়ে প্রকৃতিপ্রেম, পরিবেশ সচেতনতা ও দায়িত্ববোধের বীজ রোপণ করাই এ ধরনের কর্মসূচির মূল লক্ষ্য।

অনুষ্ঠানে আরও উল্লেখ করা হয়, একটি চারাগাছের পরিচর্যার মধ্য দিয়েই আগামী দিনের সবুজ বাংলাদেশ গড়ে উঠবে। রাজধানী থেকে প্রত্যন্ত জনপদ পর্যন্ত একই সুরে উচ্চারিত এই উদ্যোগ প্রমাণ করে, শিক্ষা ও পরিবেশ রক্ষার দায়িত্ব কেবল রাষ্ট্রের নয়, বরং সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত অঙ্গীকার। সেই অঙ্গীকারেরই প্রতীক হয়ে প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বোদার এই বৃক্ষরোপণ কর্মসূচি হয়ে উঠেছে ভবিষ্যৎ প্রজন্মের প্রতি এক সবুজ প্রতিশ্রুতি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বোদায় বৃক্ষরোপণ কর্মসূচি।

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ