ঠাকুরগাঁও সদরের জামালপুর ইউনিয়নের ভগদগাজী বাজারের পূর্ব এলাকায় বজ্রপাতে পিতা পুত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন আনোয়ার প্রভু (৫৫) ও তার ছেলে নিমাই (২৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবিন্দ্র।
স্থানীয়রা জনান, বুধবার সকালে বাড়ির পাশের পাটখেতে আনোয়ার প্রভু ও তার ছেলে নিমাই পাট কাটতে যান। দুপুরের দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ইউপি সদস্য কবিন্দ্র বলেন, পাট কাটার সময় আকস্মিক বজ্রপাতে বাবা ও ছেলে ঘটনাস্থলেই মারা যান।
ঠাকুরগাঁও সদর থানার ওসি শাহাজাহান আলী বলেন, আকর্ষিক বজ্রপাতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে এবং অপরজন ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। পারিবারিক সম্মতিক্রমে ইউডি মামলা রজ্জু করে লাশ হস্তান্তর করা হবে।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন