দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১কোটি ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান বিআরটিএর

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি এবং নিহতদের পরিবারের মাঝে ১কোটি ২০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড।

মঙ্গলবার (১৪জুলাই) সকালে সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার মোট ৩০ জন ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনদের হাতে এই চেক তুলে  দেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। আবেদনকারী ক্ষতিগ্রস্তদের মধ্যে ৯ জন আহতদের প্রত্যেককে ১ থেকে ৩ লাখ টাকা এবং ২১ জন নিহতদের স্বজনদের ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হয়। 

জেলা প্রশাসন ও বিএআরটিএ ময়মনসিংহ বিভাগের আয়োজনে এ অনুষ্ঠানে ময়মনসিংহ জেলায় ৩০টি চেকের বিপরীতে ১কোটি ২০লাখ  টাকার সহায়তা দেয়া হয়।

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব উল্লেখ করে জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইন প্রয়োগ আরও জোরদার করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারগুলোকে দ্রুততম সময়ে আর্থিক সহায়তা পৌঁছে দিতে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কাজ করে যাচ্ছে বলেও জানান জেলা প্রশাসক। 

 অতিরিক্ত জেলা ম্যাজস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের  সভাপতিত্বে অনুষ্ঠানে এসয় উপস্থিত ছিলেন বিআরটিএ সহকারী পরিচালক আনিসুর রহমান, বিআরটিএ মোটরযান পরিদর্শক জহির উদ্দিন বাবর, জেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন এর কোষাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম প্রমূখ,।

জেলা প্রশাসক  তার বক্তব্যে-সকলকে রাস্তা পারাপারের সময় দৈর্য ধারণ করে সতর্কতার সহিত পার হওয়ার আহবান জানান এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।  পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ভবিষ্যতে দুর্ঘটনার সংখ্যা শূন্যে নামিয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিআরটিএর মোটরযান পরিদর্শক মোঃ জহির উদ্দিন বলেন, 'ধনী-গরিব সবাই এই ক্ষতিপূরণ পেতে পারেন। কিন্তু অনেকেই না জানার কারণে এই সহায়তা থেকে বঞ্চিত হন। মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, কিন্তু একটি পরিবার সাবলম্বী হওয়ার পথ পায়। 

 বিআরটিএ কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনা কবলিত হওয়ার ৯০ দিনের মধ্যে উপযুক্ত প্রমানাদিসহ নির্ধারিত ফরমে নিহত কিংবা গুরুতর আহতদের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে, তা ট্রাস্টি বোর্ডে যাছাই-বাছাই পূর্বক অর্থ সহযোগিতা মঞ্জুর করা হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১কোটি ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান বিআরটিএর

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ