দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ১২ জুলাই ২০২৬

সবুজে বাঁচুক প্রাণ: লালমনিরহাটে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

​

​‘সকল প্রাণের জন্য পৃথিবী’-এই প্রতিপাদ্যকে ধারণ করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও জীববৈচিত্র্য সুরক্ষার অঙ্গীকার নিয়ে লালমনিরহাটে শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। রবিবার (২২ জুলাই) বিকেলে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলাদেশ বার্ড অ্যান্ড লাইফ সোসাইটি (বিবিএলএস)-এর আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

বিবিএলএস-এর এই সময়োপযোগী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়, যা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সরকারি কলেজের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা হারুন অর রশীদ, জজ কোর্টের অ্যাডভোকেট ও সমাজসেবক জাকিউল হাসান সিদ্দিক (রাসেল) এবং এলজিইডি লালমনিরহাটের সহকারী প্রকৌশলী (রিভার) রনী আহাম্মেদ বাবু।

​বক্তারা জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব থেকে জেলাকে রক্ষা করতে কেবল বৃক্ষরোপণ নয়, বরং রোপিত গাছের সঠিক পরিচর্যার ওপরও বিশেষ জোর দেন। তারা বলেন, বৃক্ষহীন পৃথিবী কল্পনা করা অসম্ভব; তাই প্রতিটি নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ লাগিয়ে তার দায়িত্ব পালন করা।

​বাংলাদেশ বার্ড অ্যান্ড লাইফ সোসাইটির সভাপতি অনুপম রায় রূপকের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে মাসব্যাপী কর্মসূচি সফল করতে জেলাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় জনসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

​আয়োজকরা জানান, এই মাসব্যাপী কর্মসূচির আওতায় লালমনিরহাটের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও পরিবেশবিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সবুজে বাঁচুক প্রাণ: লালমনিরহাটে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ