দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ১১ জুলাই ২০২৬

জনসেবার অঙ্গীকার নিয়ে বাগআঁচড়া ইউনিয়নে আলোচনায় রুহুল আমিন, চেয়ারম্যান পদে লড়তে প্রস্তুত

তারিখ: ১১ জুলাই ২০২৭

শার্শা উপজেলার ৮ নম্বর বাগআঁচড়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন বলেছেন, দল যদি তাকে মনোনয়ন দেয় এবং জনগণ আস্থা ও ভালোবাসা নিয়ে পাশে থাকে, তাহলে তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তিনি বলেন, “দলের সিদ্ধান্তই আমার কাছে সর্বোচ্চ। বিএনপির সিদ্ধান্তের বাইরে গিয়ে আমি কখনো নির্বাচন করব না। দল আমাকে মনোনয়ন দিলে জনগণের রায় নিয়ে একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, আধুনিক ও জনবান্ধব বাগআঁচড়া ইউনিয়ন গড়ে তুলতে চাই।”

রুহুল আমিন জানান, নির্বাচিত হলে নাগরিক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তোলাই হবে তাঁর প্রধান লক্ষ্য। সরকারি অনুদান ও উন্নয়ন প্রকল্পের সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন বলেও জানান।

তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে অভিযোগ বাক্স স্থাপন করা হবে। প্রতি মাসে অভিযোগগুলো পর্যালোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া জনগণের যেকোনো সমস্যায় তিনি সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ও বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা বলেন, রুহুল আমিন দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে আসছেন। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে বাগআঁচড়া ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা এবং স্বচ্ছ প্রশাসন আরও শক্তিশালী হবে বলে তারা আশা প্রকাশ করেন।

সবশেষে রুহুল আমিন ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করে বলেন, “দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাগআঁচড়া ইউনিয়ন গড়ে তুলতে চাই।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

জনসেবার অঙ্গীকার নিয়ে বাগআঁচড়া ইউনিয়নে আলোচনায় রুহুল আমিন, চেয়ারম্যান পদে লড়তে প্রস্তুত

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

তারিখ: ১১ জুলাই ২০২৭

শার্শা উপজেলার ৮ নম্বর বাগআঁচড়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন বলেছেন, দল যদি তাকে মনোনয়ন দেয় এবং জনগণ আস্থা ও ভালোবাসা নিয়ে পাশে থাকে, তাহলে তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তিনি বলেন, “দলের সিদ্ধান্তই আমার কাছে সর্বোচ্চ। বিএনপির সিদ্ধান্তের বাইরে গিয়ে আমি কখনো নির্বাচন করব না। দল আমাকে মনোনয়ন দিলে জনগণের রায় নিয়ে একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, আধুনিক ও জনবান্ধব বাগআঁচড়া ইউনিয়ন গড়ে তুলতে চাই।”

রুহুল আমিন জানান, নির্বাচিত হলে নাগরিক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তোলাই হবে তাঁর প্রধান লক্ষ্য। সরকারি অনুদান ও উন্নয়ন প্রকল্পের সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন বলেও জানান।

তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে অভিযোগ বাক্স স্থাপন করা হবে। প্রতি মাসে অভিযোগগুলো পর্যালোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া জনগণের যেকোনো সমস্যায় তিনি সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ও বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা বলেন, রুহুল আমিন দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে আসছেন। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে বাগআঁচড়া ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা এবং স্বচ্ছ প্রশাসন আরও শক্তিশালী হবে বলে তারা আশা প্রকাশ করেন।

সবশেষে রুহুল আমিন ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করে বলেন, “দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাগআঁচড়া ইউনিয়ন গড়ে তুলতে চাই।”

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ