দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ১১ জুলাই ২০২৬

সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদার নেতৃত্বে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে চৌদ্দগ্রাম উপজেলার সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামোগত উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। এ সময় স্থানীয় উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

কামরুল হুদা বলেন, চৌদ্দগ্রামের জনগণের প্রত্যাশা পূরণ, উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা এবং জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

কামরুল হুদা আরো বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে পৌঁছে দিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে সরকারের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার প্রতিহত করে উন্নয়ন, অগ্রগতি ও জনকল্যাণের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সৌজন্য সাক্ষাৎ শেষে স্থানীয় উন্নয়ন ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদার নেতৃত্বে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে চৌদ্দগ্রাম উপজেলার সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামোগত উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। এ সময় স্থানীয় উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

কামরুল হুদা বলেন, চৌদ্দগ্রামের জনগণের প্রত্যাশা পূরণ, উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা এবং জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

কামরুল হুদা আরো বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে পৌঁছে দিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে সরকারের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার প্রতিহত করে উন্নয়ন, অগ্রগতি ও জনকল্যাণের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সৌজন্য সাক্ষাৎ শেষে স্থানীয় উন্নয়ন ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ