দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শুক্রবার, ১০ জুলাই ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত “দেশ, জাতি ও মানবতার কল্যাণে নিজেদেরকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে” — মুহাম্মদ আবদুর রব

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আবদুর রব বলেছেন, বাংলাদেশের মূল সমস্যা আদর্শিক ও নৈতিক নেতৃত্বের সংকট। অন্যায়, অনাচার, দুর্নীতি, সন্ত্রাস, মাদক এবং অসৎ সামাজিক ও রাজনৈতিক নেতৃত্বের কারণে দেশ কাঙ্ক্ষিত উন্নয়ন ও অগ্রগতি অর্জন করতে পারেনি। দেশ, জাতি ও মানবতার কল্যাণে নিজেদের নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তোলার জন্য তিনি দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানান।

শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে তারাবো পৌর অডিটোরিয়ামে আয়োজিত দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকারের সভাপতিত্বে এবং জেলা তারবিয়াত সেক্রেটারি মুহাম্মদ মাসুদুর রহমান গিয়াসের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আবদুল মান্নান।

এছাড়া কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান এবং জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা পেশ করেন।

প্রধান অতিথি মুহাম্মদ আবদুর রব বলেন, আদর্শিক ও নৈতিকভাবে নিজেদের গড়ে তোলার জন্য কুরআন, হাদিস ও ইসলামী সাহিত্যই সবচেয়ে বড় সম্পদ। এসবের অধ্যয়ন ও অনুশীলনের মাধ্যমে নিজেদের চরিত্র গঠন করতে হবে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, সাংগঠনিক ও রাজনৈতিক শৃঙ্খলার অভাবে বিভিন্ন রাজনৈতিক দলে চাঁদাবাজ ও দুর্নীতিবাজরা জায়গা করে নিচ্ছে। ক্ষমতাসীন মহল প্রতিদিন চাঁদাবাজদের বহিষ্কার করলেও চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ হচ্ছে না। কারণ তাদের মধ্যে আদর্শভিত্তিক নেতৃত্ব তৈরির কার্যকর কর্মসূচি নেই। এ পরিস্থিতি মোকাবিলায় জামায়াতে ইসলামী ইসলামের সুমহান আদর্শের আলোকে কর্মীদের গড়ে তুলছে।

তিনি সর্বস্তরে সাংগঠনিক মজবুতি অর্জনের মাধ্যমে অন্যায়, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে সাহসিকতার সঙ্গে ভূমিকা পালনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেন, অন্যায়, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার সংগ্রাম অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত “দেশ, জাতি ও মানবতার কল্যাণে নিজেদেরকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে” — মুহাম্মদ আবদুর রব

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আবদুর রব বলেছেন, বাংলাদেশের মূল সমস্যা আদর্শিক ও নৈতিক নেতৃত্বের সংকট। অন্যায়, অনাচার, দুর্নীতি, সন্ত্রাস, মাদক এবং অসৎ সামাজিক ও রাজনৈতিক নেতৃত্বের কারণে দেশ কাঙ্ক্ষিত উন্নয়ন ও অগ্রগতি অর্জন করতে পারেনি। দেশ, জাতি ও মানবতার কল্যাণে নিজেদের নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তোলার জন্য তিনি দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানান।

শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে তারাবো পৌর অডিটোরিয়ামে আয়োজিত দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকারের সভাপতিত্বে এবং জেলা তারবিয়াত সেক্রেটারি মুহাম্মদ মাসুদুর রহমান গিয়াসের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আবদুল মান্নান।

এছাড়া কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান এবং জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা পেশ করেন।

প্রধান অতিথি মুহাম্মদ আবদুর রব বলেন, আদর্শিক ও নৈতিকভাবে নিজেদের গড়ে তোলার জন্য কুরআন, হাদিস ও ইসলামী সাহিত্যই সবচেয়ে বড় সম্পদ। এসবের অধ্যয়ন ও অনুশীলনের মাধ্যমে নিজেদের চরিত্র গঠন করতে হবে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, সাংগঠনিক ও রাজনৈতিক শৃঙ্খলার অভাবে বিভিন্ন রাজনৈতিক দলে চাঁদাবাজ ও দুর্নীতিবাজরা জায়গা করে নিচ্ছে। ক্ষমতাসীন মহল প্রতিদিন চাঁদাবাজদের বহিষ্কার করলেও চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ হচ্ছে না। কারণ তাদের মধ্যে আদর্শভিত্তিক নেতৃত্ব তৈরির কার্যকর কর্মসূচি নেই। এ পরিস্থিতি মোকাবিলায় জামায়াতে ইসলামী ইসলামের সুমহান আদর্শের আলোকে কর্মীদের গড়ে তুলছে।

তিনি সর্বস্তরে সাংগঠনিক মজবুতি অর্জনের মাধ্যমে অন্যায়, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে সাহসিকতার সঙ্গে ভূমিকা পালনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেন, অন্যায়, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার সংগ্রাম অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ