দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ১৮ মে ২০২৬

যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে।সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবী!

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শেখ মোহাম্মদ শিফাতুল ইসলাম জনি তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার দুপুর ১২টার দিকে শিরাজদিখান প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে জনি বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে। তিনি দাবি করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে একাধিক মিথ্যা মামলার কারণে তাকে প্রায় পাঁচ বছর বাড়িছাড়া থাকতে হয়েছে এবং পরিবার নিয়ে ঢাকায় কষ্টকর জীবনযাপন করতে হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, তার বিরুদ্ধে যেসব মাদক ও সন্ত্রাসবাদের অভিযোগ আনা হচ্ছে, সেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। বরং স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে।

জনি তার বক্তব্যে কয়েকটি মাদক মামলার প্রসঙ্গ তুলে ধরে দাবি করেন, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। তিনি বলেন, একাধিক ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য ও স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে তাকে পলাতক আসামি করা হয়। তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

এ সময় তিনি আরও বলেন, শিরাজদিখান বাজার এলাকায় মাদক, চাঁদাবাজি ও কথিত অপসংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই একটি পক্ষ তার বিরুদ্ধে সক্রিয় হয়েছে। বাজারের মাজারকেন্দ্রিক মেলা, গান-বাজনা ও মাদকের আসরের বিরোধিতা করায় তিনি নানা ষড়যন্ত্রের শিকার হচ্ছেন বলেও দাবি করেন।

সম্প্রতি তার বিরুদ্ধে অনুষ্ঠিত মানববন্ধন প্রসঙ্গে জনি বলেন, সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে সেখানে বক্তব্য দিতে বাধ্য করা হয়েছে। মানববন্ধনের ভিডিও বিশ্লেষণ করলে বিষয়টি স্পষ্ট হবে বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাসহ সাম্প্রতিক সব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করা হোক এবং প্রকৃত সত্য জনগণের সামনে তুলে ধরা হোক।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে।সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবী!

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ