দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ১৬ মে ২০২৬

তৃণমূলের আস্থায় উখিয়া ছাত্রদলের কাণ্ডারি হতে পারেন জিয়াউল করিম রিয়াদ।

‎রাজপথের লড়াই-সংগ্রাম আর দলের দুঃসময়ে অবিচল থাকা এক লড়াকু সৈনিকের নাম জিয়াউল করিম রিয়াদ। উখিয়া উপজেলা ছাত্রদলের আগামীর নেতৃত্ব নিয়ে যখন তৃণমূল পর্যায়ে আলোচনা তুঙ্গে, তখন সম্ভাব্য সভাপতি প্রার্থী হিসেবে নেতাকর্মী ও সাধারণ ছাত্রদের মুখে মুখে ঘুরছে তার নাম। দীর্ঘদিনের পরীক্ষিত এই ছাত্রনেতাকে ঘিরেই এখন উখিয়া উপজেলা ছাত্রদলের পুনর্গঠনের স্বপ্ন দেখছেন তৃণমূলের কর্মীরা।

‎

‎জিয়াউল করিম রিয়াদ হঠাৎ করে রাজনীতির আঙিনায় আসা কোনো নাম নয়। উখিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রদল প্রতিনিধি হিসেবে রাজনীতির হাতেখড়ি হওয়ার পর তিনি পালংখালী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও পরবর্তীতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য এবং বর্তমানে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হিসেবে সংগঠনের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে নিরলস কাজ করে যাচ্ছেন। শিক্ষাক্ষেত্রেও তিনি পিছিয়ে নেই; কক্সবাজার সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে সম্মান ও স্নাতকোত্তর সম্পন্ন করে নিজেকে একজন শিক্ষিত ও আধুনিক মনস্ক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

‎

‎স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের মতে, রিয়াদ এমন একজন নেতা যিনি পদের চেয়ে কর্মীদের আবেগ ও রাজপথের সক্রিয়তাকে বেশি গুরুত্ব দেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে হামলা-মামলা ও নানা প্রতিকূলতা মোকাবিলা করেও তিনি বিচ্যুত হননি আদর্শ থেকে।

‎

‎সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আব্দুল্লাহ বলেন: "আমরা এমন নেতৃত্ব চাই যারা রাজপথ কাঁপাতে জানে এবং কর্মীদের বিপদে ঢাল হয়ে দাঁড়ায়। জিয়াউল করিম রিয়াদ তৃণমূলের কাদা-মাটি মাখা মানুষ, উখিয়া উপজেলা ছাত্রদলকে ঢেলে সাজাতে তার কোনো বিকল্প নেই।"

‎

‎জিয়াউল করিম রিয়াদ ছাত্রদলকে একটি আধুনিক, শিক্ষিত এবং মেধাভিত্তিক সুশৃঙ্খল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। মাঠ পর্যায়ের নেতাকর্মীদের প্রত্যাশা, রিয়াদ সভাপতি নির্বাচিত হলে দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা কাটবে এবং তৃণমূলের রাজনীতিতে নতুন প্রাণের সঞ্চার হবে।

‎

‎বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি আন্দোলনে উখিয়ার রাজপথে রিয়াদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সাধারণ ছাত্রদের অধিকার আদায় এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তিনি সবসময়ই আপসহীন।

‎

‎আসন্ন উখিয়া উপজেলা ছাত্রদলের কমিটিতে যদি তৃণমূলের মতামতের সঠিক প্রতিফলন ঘটে, তবে জিয়াউল করিম রিয়াদই হতে পারেন আগামীর সুযোগ্য কাণ্ডারি—এমনটাই এখন উখিয়ার সাধারণ ছাত্রসমাজের জোরালো প্রত্যাশা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

তৃণমূলের আস্থায় উখিয়া ছাত্রদলের কাণ্ডারি হতে পারেন জিয়াউল করিম রিয়াদ।

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ