দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

লালমনিরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত: সরকারি খরচে আইনি সেবা নিশ্চিতের অঙ্গীকার

“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে ধারণ করে লালমনিরহাটে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬। মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা, বিনামূল্যে আইনি পরামর্শ, চিকিৎসা সেবা এবং শ্রেষ্ঠ প্যানেল আইনজীবীদের সম্মাননা প্রদানসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।

দিবসটি উপলক্ষে সকালে জেলা জজ কোর্ট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট মিশন মোড় ও জেলা প্রশাসকের কার্যালয়সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত চত্বরে এসে শেষ হয়। এরপর আদালত ভবনের নিচে আয়োজিত বিশেষ স্টল থেকে সাধারণ মানুষকে বিনামূল্যে আইনি পরামর্শ ও ফ্রি মেডিকেল সেবা প্রদান করা হয়, যা বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

লালমনিরহাট জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো: হায়দার আলী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: আজিজুল হক, বিচারক (জেলা ও দায়রা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মুহঃ রাশেদুল হক প্রধান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট

। মোঃ আহসান হাবীব, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। মোঃ আসাদুজ্জামান, পুলিশ সুপার। ​এ.কে.এম মমিনুল হক, প্রশাসক, জেলা পরিষদ।

​ডা: আব্দুল হাকিম, সিভিল সার্জন।

​অ্যাড. কে.এম হুমায়ুন রেজা স্বপন, সভাপতি, জেলা আইনজীবী সমিতি ও বিজ্ঞ পি.পি।

​অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুফতি তাওহীদুল ইসলাম এবং গীতা পাঠ করেন শ্রী গনেশ বর্মন। জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ মোঃ গিয়াস উদ্দিন লিগ্যাল এইড সম্পর্কিত কার্যক্রমের ওপর একটি তথ্যবহুল প্রেজেন্টেশন প্রদর্শন করেন।

অনুষ্ঠানে লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা পাওয়া উপকারভোগী মোছা: আশামনি ও মো: হাশেম আলী তাদের অনুভূতি ব্যক্ত করেন। তারা জানান, সরকারি এই সহায়তার ফলে বিনা খরচে বিচার পেয়ে তারা আজ স্বাবলম্বী। ​মামলা নিষ্পত্তিতে বিশেষ অবদান রাখায় প্যানেল আইনজীবীদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

​শ্রেষ্ঠ নারী প্যানেল আইনজীবী: অ্যাডভোকেট মুর্শেদা বেগম মানু।

​শ্রেষ্ঠ পুরুষ প্যানেল আইনজীবী: অ্যাডভোকেট সামসুল আলম মিলন।

সভাপতির বক্তব্যে জেলা ও দায়রা জজ হায়দার আলী বলেন, "অসহায় ও দরিদ্র মানুষ যেন কেবল অর্থের অভাবে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সেজন্য সরকার লিগ্যাল এইড কার্যক্রম পরিচালনা করছে।" অন্যান্য বক্তারা এই কার্যক্রমকে আরও বিস্তৃত ও প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

​অনুষ্ঠানে জেলা জজ আদালতের বিভিন্ন পর্যায়ের বিচারকবৃন্দ, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিকসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, বিচারপ্রার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

লালমনিরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত: সরকারি খরচে আইনি সেবা নিশ্চিতের অঙ্গীকার

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ