দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

মিরসরাই সমাজ কল্যাণ যুব সংস্থার মেধা যাচাই পরীক্ষা '২৬' ( ২য় আসর) সম্পন্ন

ডিজিটাল রূপান্তরের পথে বেরোবির লাইব্রেরি  নতুন বই, বিশ্বমানের ই-জার্নালের সাথে চালু হচ্ছে অটোমেশন

 চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ-মিছিল

চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ-মিছিল

খানসামায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা

নবীন বরণে ব্যতিক্রমী উদ্যোগ বিএইউএসটি এআইএস বিভাগের

দায়িত্ব থেকে পদত্যাগ, কারণ জানালেন ভারতের শিক্ষামন্ত্রী

বেরোবির  লাইব্রেরীর ওয়াসরুম, গ্যারেজ ও আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে ছাত্রদল নেতা মাসুদের নেতৃত্বে স্মারকলিপি প্রদান

ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন বেরোবি শিক্ষক

জকসু ও ব্রিলিয়ান্ট ব্রেইন্স ভ্যালির মধ্যে সমঝোতা স্মারক সই

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) এবং ক্যারিয়ার গাইডলাইন ওউন্নয়নভিত্তিক প্ল্যাটফর্ম ব্রিলিয়ান্ট ব্রেইন্স ভ্যালি (BBV)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। 

সমঝোতা সাক্ষরটি আজ রোববার (২৬ এপ্রিল ২০২৬)  জকসুর কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রযুক্তি-ভিত্তিক দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরির সুযোগ, মেন্টরশিপ এবং বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনের পথ সুগম হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিশেষ করে শিক্ষার্থীদের ‘ইন্ডাস্ট্রি-রেডি’ করে তুলতে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা এবং ক্যারিয়ার গাইডলাইন প্রদান করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন,

“বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু একাডেমিক জ্ঞানই যথেষ্ট নয়। আমাদের শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে। ব্রিলিয়ান্ট ব্রেইন্স ভ্যালির সঙ্গে এই চুক্তি শিক্ষার্থীদের সেই সুযোগ এনে দেবে বলে আমি বিশ্বাস করি।”

জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ বলেন,

“আমরা সবসময় চেষ্টা করছি শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নের জন্য কার্যকর উদ্যোগ নিতে। এই MoU-এর মাধ্যমে শিক্ষার্থীরা মেন্টরশিপ, ইন্টার্নশিপ এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ব্রিলিয়ান্ট ব্রেইন্স ভ্যালির প্রতিনিধিরা জানান, তারা প্রযুক্তি উদ্যোক্তা তৈরি এবং তরুণদের ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। জকসুর সঙ্গে এই যৌথ উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

উল্লেখ্য, এই উদ্যোগের ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

জকসু ও ব্রিলিয়ান্ট ব্রেইন্স ভ্যালির মধ্যে সমঝোতা স্মারক সই

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ